logo
Advertisement

জাম খাওয়ার পর এই ৫ খাবার এড়িয়ে চলুন

এশিয়া পোস্ট ডেস্ক
জাম খাওয়ার পর এই ৫ খাবার এড়িয়ে চলুন
ছবি : সংগৃহীত

জাম শুধু সুস্বাদু ফলই নয়, বরং এটি পুষ্টিগুণে ভরপুর একটি মৌসুমি ফল। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান শরীরের জন্য বেশ উপকারী। বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজম উন্নত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাম সাহায্য করে। তবে এই ফল যতই উপকারী হোক, ভুল খাবারের সঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, জামের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খেলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা বা অম্বলের মতো সমস্যা হতে পারে। তাই এটি খাওয়ার সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরি।

আচার: আচার এবং জাম দুটোই অ্যাসিডিক প্রকৃতির। একসঙ্গে খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এতে বুকজ্বালা, অম্বল বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হতে পারে। তাই দুই খাবারের মধ্যে অন্তত ১ ঘণ্টার ব্যবধান রাখা ভালো।

হলুদযুক্ত খাবার: হলুদ সাধারণভাবে উপকারী হলেও জামের সঙ্গে একসঙ্গে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি হতে পারে। এর ফলে বমিভাব বা জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ফল খাওয়ার আগে বা পরে হলুদযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান রাখা উচিত।

ভাজা ও অতিরিক্ত মিষ্টি খাবার: জাম দ্রুত হজম হয়, কিন্তু ভাজা বা ভারী মিষ্টি খাবার হজম হতে বেশি সময় লাগে। একসঙ্গে খেলে হজমতন্ত্রে চাপ পড়ে, যার ফলে গ্যাস, পেট ফাঁপা বা ভারী লাগার সমস্যা হতে পারে। তাই মিষ্টি খেতে হলে জাম খাওয়ার অন্তত ১ থেকে ২ ঘণ্টা পর খাওয়া ভালো।

দুধ: জাম খাওয়ার পরপরই দুধ পান করা ঠিক নয়। এতে কিছু মানুষের হজমে সমস্যা হতে পারে। গ্যাস, পেট ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই অন্তত ১ থেকে ২ ঘণ্টা বিরতি রাখা উচিত।

পানি: জাম খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। এতে অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা তৈরি হতে পারে। তাই ফল খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো।

জাম একটি অত্যন্ত উপকারী ফল হলেও এটি খাওয়ার সঠিক নিয়ম মেনে চলা জরুরি। ভুল খাবারের সঙ্গে খেলে উপকারের বদলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক সময় ও সঠিক সংমিশ্রণে কালোজাম খেলে এর পুষ্টিগুণ সম্পূর্ণভাবে উপভোগ করা সম্ভব।

সূত্র: নিউজ ১৮