logo
২৭ সেপ্টেম্বর

ইতিহাসের এই দিনের আলোচিত ঘটনাবলি

ইতিহাসের এই দিনের আলোচিত ঘটনাবলি
কম্পাস, দূরবীন, গ্লোব, সেক্সট্যান্ট ও পুরোনো মানচিত্রের গ্রাফিক্স।

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই প্রবাহমান সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্মে ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের দেখায় নতুন নতুন দিগন্তের পথ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ বহু ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই পায় না।

আজ রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭০তম দিন (অধিবর্ষে ২৭১তম)। বছর শেষ হতে আরও ৯৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১২৯০ - প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ মানুষের মৃত্যু হয়।

১৭৮১ - হায়দার আলি ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।

১৮২১ - মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে।

১৮২২ - জাঁ-ফ্রাঁসোয়া শাঁপোলিয়োঁ ঘোষণা দেন, তিনি রশিদ পাথরের (প্রাচীন মিসরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।

১৮৩৪ - চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।

১৯২৮ - যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

১৯৩৭ - প্রথম সান্টা ক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইতালি ও জাপানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪২ - স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।

১৯৪৯ - বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

১৯৫৮ - প্রথম ভারতীয় হিসেবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

১৯৬১ - সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।

১৯৬২ - উত্তর ইয়েমেন গঠিত হয় (ইয়েমেন আরব প্রজাতন্ত্র)। ১৯৮০ - প্রথম ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়।

১৯৯৬ - তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

১৯৯৮ - জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অফিশিয়াল জন্মদিন পালন শুরু হয়।

২০০২ - পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।

জন্ম

১৬০১ - অষ্টম লুই, ফ্রান্সের রাজা।

১৭২২ - স্যামুয়েল অ্যাডামস, আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ। ১৭৮৩ - অগাস্টিন দে ইতুরবিদে, মেক্সিকোর প্রথম সম্রাট ও সেনাপতি।

১৮৪৩ - গ্যাস্টন টেরি, ফরাসি গণিতবিদ।

১৮৭১ - গ্রাৎসিয়া দেলেদ্দা, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় সাহিত্যিক।

১৯০৬ - সতীনাথ ভাদুড়ী, প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।

১৯১৮ - মার্টিন রাইল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।

১৯২৪ - ফ্রেড সিঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।

১৯২৫ - রবার্ট এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শরীরবিজ্ঞানী।

১৯৩২ - যশ চোপড়া, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৩২ - অলিভার উইলিয়ামসন, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।

১৯৪৬ - নিকোস আনাস্তাসিয়াদেস, সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৫৭ - চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ফুটবলার।

১৯৬২ - গেভিন রলফ লারসেন, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৬৮ - মারি কিভিনিয়েমি, ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।

১৯৭২ - গ্বিনেথ পালট্রো, আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।

১৯৭৬ - ফ্রান্সেসকো তোত্তি, ইতালীয় ফুটবলার।

১৯৮১ - ব্রেন্ডন ম্যাককালাম, নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৯১ - সিমোনা হালেপ, রোমানিয়ান টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৫৫৭ - গো-নারা, জাপানের সম্রাট।

১৭৮৩ - এতিয়েন বেজু, ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।

১৮৩৩ - রাজা রামমোহন রায়, বাঙালি দার্শনিক, ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও প্রথম ভারতীয় সামাজিক-ধর্মীয় সংস্কারক।

১৮৯১ - ইভান গোঞ্চারোভ, রাশিয়ান লেখক ও সমালোচক।

১৯ ৩৩ - কামিনী রায়, প্রখ্যাত বাঙালি কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা।

১৯৪০ - জুলিয়াস ওয়াগনার-জারেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় চিকিৎসক।

১৯৭১ - নাজমুল হক (বীর উত্তম), মুক্তিযোদ্ধা ও ৭ নম্বর সেক্টর কমান্ডার।

১৯৭২ - শিয়ালি রামামৃতা রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।

১৯৮৪ - ময়েজউদ্দিন আহমেদ, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ।

১৯৯৬ - মোহাম্মদ নাজিবুল্লাহ, আফগানিস্তানের ৭ম রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ।

২০০৩ - হারুন ইসলামাবাদী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

২০০৫ - রোনাল্ড গোলিয়াস, ব্রাজিলীয় কৌতুক অভিনেতা।

২০০৭ - কেনজি নাগাই, জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।

২০১৫ - ফ্র্যাঙ্ক টাইসন, ইংরেজ-অস্ট্রেলীয় ক্রিকেটার, কোচ ও সাংবাদিক।

২০১৬ - সৈয়দ শামসুল হক, প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক ও কাব্যনাট্যকার।

২০২০ - মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল।