logo

দৈনিক রাশিফলে দেখে নিন শনিবারে কার ভাগ্যে কী রয়েছে

আনন্দবাজার
আনন্দবাজার
দৈনিক রাশিফলে দেখে নিন শনিবারে কার ভাগ্যে কী রয়েছে
রাশিফলের প্রতীকী চিত্র। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারও ব্যবসায়িক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কেও একদিকে যেমন সুখবরের আভাস রয়েছে, অন্যদিকে রয়েছে সতর্ক থাকার বার্তা।

একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (৩ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী রয়েছে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

কাজের ক্ষেত্রে অতিরিক্ত অস্থিরতা দেখা দিতে পারে। তাই কৌতূহলী মনোভাব দ্রুত ঝেড়ে ফেলাই শ্রেয়। আমদানি-রপ্তানি ব্যবসায় ভালো মুনাফার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা কেটে যাবে। মনের মতো কোনো স্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে নিজের কাজের চেয়ে অন্যের ভাবনায় বেশি সময় ব্যয় হতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

রন্ধনশিল্পীদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। চঞ্চল মনকে শান্ত রাখা জরুরি, না হলে কাজের ক্ষতি হতে পারে। বিনোদনে অতিরিক্ত সময় দিলে ব্যবসায় মনোযোগ বিঘ্নিত হবে। বাড়িতে শুভ কোনো প্রার্থনার আয়োজন হওয়ায় মানসিক শান্তি বাড়বে। কলেজ শিক্ষার্থীদের পড়াশোনায় অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন।

মিথুন (২১ মে – ২০ জুন)

অফিসের কাজের চাপ ও পারিবারিক দায়িত্ব মিলে মানসিক চাপ তৈরি হতে পারে। নিজের অবহেলায় প্রিয় কোনো জিনিস নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পড়াশোনার দরুন কোথাও যেতে হতে পারে। কর্মস্থলে সহকর্মীরা পরিহাস করতে পারেন। অনাকাঙ্ক্ষিতভাবে নিজের কোনো বস্তু অন্যকে দিতে হতে পারে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

দাম্পত্য সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ মনোমালিন্যের সৃষ্টি করতে পারে। সংসারের অভ্যন্তরীণ বিষয় বাইরের কারও সঙ্গে আলোচনা না করাই ভালো। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মেনে চললে লাভবান হবেন। পূর্বপরিকল্পিত কোনো কাজ হঠাৎ ভেস্তে যেতে পারে। অনেক দিন পর মাতুলালয়ের স্বজনদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

ব্যবসায় নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও চিন্তাভাবনা প্রয়োজন। ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য চমৎকার সময় আসছে। আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে এবং সঞ্চয়ের ভালো যোগ রয়েছে। আগ বাড়িয়ে কাউকে আর্থিক সাহায্য করতে না যাওয়াই শ্রেয়। মায়ের সঙ্গে পুরোনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গে বচসার আশঙ্কা রয়েছে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

ব্যবসায় ইতিবাচক গতি বজায় রাখতে বাড়তি সময় ও শ্রম দিতে হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে অফিসে সুনাম অর্জন করবেন। প্রেমময় আচরণের জন্য সঙ্গীর ভালোবাসা মিলবে। আর্থিক দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন, যা অপরের ঈর্ষার কারণ হতে পারে। সন্তানদের শুভ অর্জনের খবর পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

বুদ্ধিমত্তার বলে ব্যবসায় শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া চমৎকার থাকবে এবং সুখে সময় কাটবে। গুরুত্বপূর্ণ কাজ থাকলে বিকেলের দিকে সম্পন্ন করা ভালো। বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালনে সফল হবেন। সন্তানের যেকোনো সাফল্য আনন্দে ভাসাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

ব্যবসায়িক অগ্রগতির দারুণ সম্ভাবনা রয়েছে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অংশীদারি ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমের সম্পর্ক মজবুত থাকবে। অভিজ্ঞ কারও পরামর্শে শেয়ারবাজারে আংশিক লাভ হতে পারে, তবে লোভ করা থেকে বিরত থাকুন। সন্তানের অবাধ্যতায় খানিকটা মানসিক চাপ তৈরি হতে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কাউকে দেওয়া কথা রাখতে না পারায় মানসিকভাবে অনুশোচনা হতে পারে। অপ্রত্যাশিত উপহার পাওয়ার যোগ রয়েছে। শারীরিক সুস্থতায় ব্যায়ামে মনোযোগ দিন। স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলেও তাতে বাধা আসতে পারে। অতিথিদের অযাচিত প্রস্তাবে কিছুটা বিব্রত হতে পারেন। সবজি বিক্রেতাদের ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে পেরে মনে প্রশান্তি মিলবে। কর্মক্ষেত্রে বয়সে ছোট কারও গঠনমূলক পরামর্শ বেশ কাজে আসতে পারে। গৃহস্থালি কেনাকাটায় ব্যয় বাড়বে। পূর্বনির্ধারিত ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। লটারি বা ভাগ্য পরীক্ষায় ঝুঁকি নিয়ে দেখতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে কিছুটা অশান্তি হতে পারে এবং প্রতিবেশীদের হিংসার পাত্র হতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কাজের প্রতি হঠাৎ উদাসীনতা আসতে পারে। কোথাও বেড়িয়ে এলে মন ভালো হয়ে উঠবে। ব্যবসায়িক কাজে অতিরিক্ত সতর্ক হওয়া প্রয়োজন, চুরির আশঙ্কা রয়েছে। মায়ের শারীরিক অসুস্থতার কারণে পূর্বপরিকল্পনা ব্যাহত হতে পারে। সঠিক জায়গায় বিনিয়োগের সুফল টের পাবেন। শেয়ারবাজারে বড় লাভের সম্ভাবনা কম, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আবেগের বশে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘদিনের কোনো জটিল সমস্যা প্রিয়জনের সহায়তায় সমাধান হতে পারে। জমিয়ে রাখা জরুরি কাজগুলো দ্রুত শেষ করে ফেলুন। প্রেমের ক্ষেত্র বেশ শুভ। বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ বাড়বে। কোনো ধর্মীয় স্থানে সময় কাটালে মানসিক প্রশান্তি মিলবে। ব্যবসায়িক দুশ্চিন্তা গুরুজনদের হস্তক্ষেপে মিটে যেতে পারে।