logo

৮ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

৮ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি
ছবি: সংগৃহীত

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।

প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ সোমবার, ৮ জুন ২০২৬। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।

ঘটনাবলি

১৬২৪ - পেরুতে ভূমিকম্প আঘাত হানে।

১৬৫৮ - ছেলে আওরঙ্গজেব বাবা মোগল সম্রাট শাহজাহানকে পাঁচ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন।

১৭০০ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।

১৮৩০ - জার্মান আবিস্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন।

১৮৫৫ - পর্তুগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।

১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতায় আসে।

১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।

১৯৩৮ - জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল।

১৯৩৯ - ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান।

১৯৪৮ - ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।

১৯৪৯ - শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।

১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।

১৯৬৩ - আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপানবিরোধী প্রচার শুরু করে।

১৯৬৮ - বারমুডার সংবিধান গৃহীত হয়।

১৯৬৮ - মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন।

১৯৯০ - ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৯১ - পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।

১৯৯২ - ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনি নেতাকে হত্যা করে।

২০০২ - বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

জন্ম

১৩১৮ - রাজা দ্বিতীয় অ্যাডওয়ার্ডের মেয়ে ইলিওনা প্ল্যান্টাগ্যানেট।

১৮৯৭ - বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু।

১৯০৪ - বীরেশচন্দ্র গুহ ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী।

১৯১৬ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।

১৯৫৫ - টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।

১৯৭৫ - শিল্পা শেট্টি, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

৬৩২ - হজরত মুহাম্মদ (সা.), সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী।

১৮০৯ - টমাস পেইন, ব্রিটেনের বিখ্যাত লেখক ও দার্শনিক।

১৮৪৫ - এন্ড্রু জ্যাক্‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।

১৮৭৬ - জর্জ স্যান্ড ফরাসি লেখিকা।

১৯৬৯ - রবার্ট টেলর, হলিউডের অভিনেতা।

১৯৭০ - আব্রাহাম মাসলো, একজন আমেরিকান মনোবিজ্ঞানী।

১৯৯১ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।

১৯৯৮ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।

২০০৯ - হাবিব তানভীর, ভারতের অন্যতম জনপ্রিয় উর্দু ও হিন্দি ভাষার নাট্যকার, থিয়েটার পরিচালক, কবি এবং অভিনেতা।

২০১২ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক ও সমালোচক।

২০২৪ - রামোজি রাও, ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা।