আজকের রাশিফল: কার ভাগ্যে অর্থপ্রাপ্তি, কার সতর্ক থাকা জরুরি

কর্মক্ষেত্রে নতুন সুযোগ, ব্যবসায়িক সাফল্য, অর্থনৈতিক পরিস্থিতি কিংবা পারিবারিক সম্পর্ক সব মিলিয়ে দিনটি একেক রাশির জন্য একেক রকম হতে পারে। কারও ব্যবসায় উন্নতি ও অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আবার কাউকে আর্থিক সিদ্ধান্ত কিংবা স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনেও কারও জন্য রয়েছে ইতিবাচক ইঙ্গিত।
জেনে নেওয়া যাক, রোববার (২৯ নভেম্বর) কেমন কাটতে পারে ১২ রাশির জাতক-জাতিকার দিন।
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা ও আনন্দময় পরিবেশ বজায় থাকতে পারে। বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অফিসের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে দিনটি অনুকূল। ব্যবসায় সক্রিয়তা বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনায় স্পষ্টতা ও দৃঢ়তা থাকবে।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
ব্যবসায় আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। যোগাযোগের দক্ষতা বাড়ার পাশাপাশি কর্মক্ষেত্রেও পরিশ্রমের সুফল মিলতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নিন। মহাজনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে। পরিবার ও বন্ধুদের সান্নিধ্যে সময় কাটবে ভালো। তবে বাবার সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে।
মিথুন (২১ মে–২০ জুন)
নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। প্রেমের সম্পর্কে আবেগ ও ঘনিষ্ঠতা বাড়বে। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। পুরোনো সম্পর্কগুলোর প্রতিও গুরুত্ব দিন। ব্যবসা থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
কাজের ব্যস্ততা বাড়তে পারে। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করা কিংবা অফিসে পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনুকূল। নিজের স্বাস্থ্যের প্রতিও সচেতন থাকুন। জীবনসঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন ও স্বস্তি পেতে পারেন। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। আগুন ব্যবহারে সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। লক্ষ্য অর্জনে নতুন পরিকল্পনা করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে ভালো লাগবে। প্রেমের ক্ষেত্রেও পরিস্থিতি ইতিবাচক থাকার ইঙ্গিত রয়েছে। সন্তানের বিষয়ে কোনো কাজের খবর পেতে পারেন।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
পরিবারের সদস্যদের খুশি করতে বিশেষ উদ্যোগ নিতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। কাজের বিষয়ে চিন্তাভাবনা আরও পরিষ্কার হবে। সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ার পাশাপাশি কাজে মনোযোগও বাড়তে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
দিনের শুরুতে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে ধৈর্য ধরে এগিয়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। ভাইয়ের জীবনে ইতিবাচক পরিবর্তন পারিবারিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পেটের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। নিয়মিত ব্যায়াম ও সুষম খাবারের অভ্যাস বজায় রাখুন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
মানসিক চাপ কমাতে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় আর্থিক লেনদেন ও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিজের পরিকল্পনা তুলে ধরতে পারবেন। কারও সহযোগিতায় এগিয়ে আসার সুযোগও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
পারিবারিক কোনো কাজ থেকে মানসিক তৃপ্তি মিলতে পারে। নতুন ব্যবসা শুরুর বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সময় এটি। অফিসের নতুন দায়িত্বে সময় ও শ্রম দিলে লক্ষ্য অর্জন সহজ হতে পারে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ বা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দুপুরের পর ব্যবসায় ভালো পরিস্থিতি তৈরি হতে পারে। সম্পত্তি নিয়েও কোনো খবর পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
ব্যবসায় নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজ ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়টি অনুকূল। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে কাজে মনোযোগ দিন। পেশাগত ক্ষেত্রেও ভালো সময় কাটতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সাহস ও উদ্যমের কারণে নতুন সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের কাছ থেকে সহযোগিতাও পেতে পারেন। ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবতে পারেন। সঠিক পথে এগিয়ে গেলে লক্ষ্যে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আসা সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। মহাজনের সঙ্গে যোগাযোগ রাখলে তাঁর সহযোগিতা কাজে আসতে পারে। প্রেমের সম্পর্কে সুখের পরিবেশ বজায় থাকবে। তবে মায়ের স্বাস্থ্যের কারণে চিকিৎসা বা অন্যান্য খরচ বাড়তে পারে।
সূত্র: আনন্দবাজার




