রাশিফলে দেখুন আজ ছুটির দিনটি কেমন কাটতে পারে

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (২৮ আগস্ট, শুক্রবার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
শিক্ষার্থীরা চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাহিতদের মতবিরোধ হওয়ার আশঙ্কা। ব্যবসায় পরিস্থিতি সমাধানের জন্য ধৈর্য ধরুন। শেয়ারে বুঝে বিনিয়োগ করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যক্তিগত কারণে বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খুব বেশি মনোযোগ দিতে পারবেন না। আর্থিক দিকে বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকার জন্য খুব কষ্ট ভোগ করতে হতে পারে, সাবধানে থাকুন।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
দিনের শুরুতে ব্যস্ততা থাকবে। সন্তানের পড়াশোনার চমৎকার ফলাফলে আনন্দ পাবেন। কোনো অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পাবেন। ব্যবসায় সাফল্য আসবে। ব্যবসার পরিবেশ আনন্দদায়ক ও শান্তিপূর্ণ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে। পরিবারে বিশেষ ভুলের জন্য মাথাগরম হওয়ার আশঙ্কা। মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। জীবিকা নিয়ে খুব আনন্দ থাকবে।
মিথুন (২১ মে – ২০ জুন)
ব্যবসায় শক্তি ও আত্মবিশ্বাস থাকবে প্রবল। তবে আর্থিক বিষয়ে একটু ভাবনাচিন্তার প্রয়োজন। প্রেমের ক্ষেত্র শুভ। সামাজিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে এবং অনেকেই পরামর্শ চাইতে পারেন। দাম্পত্যজীবনে গভীর ভালোবাসার অনুভূতি উপলব্ধি করবেন। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথোপকথন ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি হবে। প্রিয় কোনো জিনিস নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। বন্ধুত্বের সম্পর্কে ছেদ আসতে পারে। জীবিকা বদলানোর সম্ভাবনা রয়েছে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
বিবাহসংক্রান্ত বিষয়ে শুভ সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন ভাবনা ও পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর থেকে একটু সাবধান থাকুন, অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। অফিসে এমন কিছু উপহার পেতে পারেন যা দীর্ঘদিন মনে থাকবে। পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর্থিক দিকে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যয় একটু কম করতে হবে। পারিবারিক আনন্দ বজায় থাকবে। কর্মচারীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। চাকরিজীবীদের চাপ থাকবে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ এড়িয়ে চলাই ভালো। সংসারে নিজের ভুল স্বীকার করলে ভালো হবে। মহাজনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হলেও পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। প্রেমের ক্ষেত্র আনন্দময়। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনো কারণে অশান্তির আশঙ্কা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছুর সূচনা হতে পারে। তবে ঋণের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করা জরুরি। সঞ্চয়ের দিক থেকে শুভ। পারিবারিক দিক থেকে সময়টা ভালো নয়। প্রেমে বিশেষ আনন্দ থাকবে। ব্যবসায় খুব বেশি লাভের আশা রাখতে পারেন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
সন্তানের আচরণ বিশেষভাবে আনন্দ দেবে। ব্যবসায় আর্থিক লেনদেনে সতর্ক না হলে সমস্যা হতে পারে। দাম্পত্যজীবনে সুখকর মুহূর্তের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন। মন থেকে অশান্তি ঝেড়ে ফেলার সময়। কোনো ভালো সিদ্ধান্ত ভবিষ্যতে উপকারে আসবে। বাবার জন্য কোনো কাজ করে খুব আনন্দ পাবেন। আর্থিক দিকে সমস্যা থাকবে না। পরিবার নিয়ে আনন্দে কাটবে। কোনো সম্পর্কে বেশি আবেগপ্রবণ হওয়া ঠিক হবে না। জীবিকায় একটু চাপ থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
ব্যবসায় মহাজনের সঙ্গে যোগাযোগ দিনটিকে বিশেষ করে তুলবে। প্রেমজীবনে ভালোবাসা পাবেন। কোনো কাজে বন্ধুর সমর্থন থাকবে। জাতকদের আর্থিক শক্তি সবচেয়ে বড় সম্পদ হবে। শেয়ারে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে স্মৃতি নতুন করে জীবন্ত হতে পারে। দাম্পত্যজীবনে কোনো বিবাদ অনেক দূর যেতে পারে। কর্মে বাধা আসায় উপার্জন কমে যাবে। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। পুরোনো অশান্তিতে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজকর্মে বিশেষ যত্নশীল হোন।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
ব্যবসায় খারাপ কিছু হলে ধৈর্য ধরাই ভালো। প্রেমের ইঙ্গিত থাকলেও আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে খুব ভালো কাজের সুযোগ পাবেন। দুপুরের পরে দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। অর্থ নিয়ে সমস্যা থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হতে পারে। সম্পর্ক নিয়ে সামান্য হলেও চাপ থাকবে। ব্যবসায় খুব বেশি লাভ দেখা যাচ্ছে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। দাম্পত্যজীবন সুখে ভরে উঠবে। নেশার প্রতি আসক্তি তৈরি হতে পারে। প্রেমে অশান্তি থাকবে। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে গভীর ভালোবাসা অনুভব করবেন। শেয়ারে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রতিবেশীর প্রতি আচরণে সংযম না রাখলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। অর্থভাগ্য মধ্যম প্রকার। পরিবারে সবার সঙ্গে খুব আনন্দে সময় কাটবে। বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
প্রেম ও দাম্পত্যজীবনে অশান্তির সম্ভাবনা আছে। নিজেকে আরও শিক্ষিত হতে প্রেরণা জোগান। প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা না করাই ভালো। অর্থনৈতিক দিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণশোধ হওয়ার সম্ভাবনা, কারণ ব্যবসা ভালো হবে। আর্থিক ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে। পরিবারে খুব চিন্তাভাবনা করে কথা বলুন। প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব আনন্দ থাকবে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রতিবেশীকে নিয়ে গুরুতর সমস্যা হবে, কিন্তু চারপাশের মানুষের সমর্থন পাবেন না। কোনো বন্ধু সমস্যার সৃষ্টি করতে পারেন। প্রেমে সাফল্য নিশ্চিত। ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো একে একে করা দরকার। ব্যবসায় সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। কর্মস্থান থেকে কিছু অর্থ পাবেন, তার সদ্ব্যবহার করা উচিত। আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে। বাড়িতে অশান্তির জন্য মনখারাপ হবে। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসার ক্ষেত্র শুভ। সন্দেহজনক ব্যবসায় জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা দরকার। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। ছোট ব্যবসা সতেজ করে তোলার সময়। কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। মনের মতো খাবার খেতে পাবেন। কর্মহীনেরা পছন্দমতো কাজ পেতে পারেন। অর্থ নিয়ে একটু চাপ থাকবে। পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না। পরিবারের বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধান থাকা দরকার। জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন।
সূত্র: আনন্দবাজার



