ঐতিহ্যবাহী ‘মাটন ডাকবাংলো’ রান্না করবেন যেভাবে

মাটন ডাকবাংলো পুরোনো দিনের খুবই জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। ব্রিটিশ আমলে ডাকবাংলোতে অতিথিদের জন্য এই বিশেষ মাটনের রান্না করা হতো বলে এর নাম হয়েছে ডাকবাংলো। ঘন মসলা, ডিম আর আলু দিয়ে তৈরি এই পদটি ভাত, পোলাও বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে।
উপকরণ
মাটন ১ কেজি
আলু ৩ থেকে ৪টি
সিদ্ধ ডিম ৪টি
পেঁয়াজ কুঁচি ৪টি বড়
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
টক দই আধা কাপ
টমেটো কুঁচি ১টি
শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
তেজপাতা ২টি
দারুচিনি ২ টুকরা
এলাচ ৪টি
লবঙ্গ ৪টি
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
কাঁচা মরিচ ৫ থেকে ৬টি
লবণ স্বাদমতো
তেল আধা কাপ
ঘি ১ টেবিল চামচ
বানাবেন যেভাবে
প্রথমে মাটন ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর দই, আদা, রসুন, লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
আলু বড় টুকরা করে কেটে হালকা ভেজে নিন। সিদ্ধ ডিমেও সামান্য হলুদ-লবণ মেখে হালকা ভেজে রাখতে পারেন।
একটি বড় হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন।
এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এখন টমেটো কুঁচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
মেরিনেট করা মাটন দিয়ে মাঝারি আঁচে দীর্ঘ সময় কষাতে থাকুন।
ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে আবার কষান।
মাংস থেকে পানি বের হলে ঢেকে অল্প আঁচে রান্না করুন। প্রয়োজনে গরম পানি দিতে পারেন।
মাংস অর্ধেক সেদ্ধ হলে ভাজা আলু ও কাঁচা মরিচ দিয়ে দিন।
মাটন নরম হয়ে এলে ভাজা ডিম যোগ করুন।
শেষে গরম মসলা গুঁড়া ও ঘি ছড়িয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন।
পরিবেশনা: গরম ভাত, পোলাও, লুচি বা পরোটার সাথে মাটন ডাকবাংলো পরিবেশন করুন।
টিপস
- অল্প আঁচে ধীরে রান্না করলে মাটন নরম ও সুস্বাদু হয়
- ডিম ও আলু এই রান্নার বিশেষ আকর্ষণ
- চাইলে শেষে সামান্য কেওড়া জল দিলে ঘ্রাণ আরও বাড়ে়ে
