logo

আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কে যেমন সুখবরের আভাস রয়েছে, তেমনি রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবারর (৩ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। তবে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার আগে সব দিক বিবেচনা করে নিন। কর্মক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হতে পারে। সবার সঙ্গে আচরণ ঠিক রাখুন। প্রেমের ক্ষেত্র শুভ। বন্ধুরা নতুন কাজ সম্পূর্ণ করতে সাহায্য করতে পারে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

স্বামী-স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। চাকরির ব্যাপারে অন্যদের সুপারিশে বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা মিটে যেতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন।

ভালোবাসার মানুষের সঙ্গ খুব আনন্দ দেবে। কাজের সুযোগ না হারালে লাভের সম্ভাবনা আছে।

মিথুন (২১ মে–২০ জুন)

ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। তবে ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলবেন না। এর ফলে বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সঙ্গে চিন্তা করুন। স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। কর্মচারীর মেজাজে আকস্মিক পরিবর্তনে অত্যন্ত হতাশ হবেন।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

কোথাও বেড়াতে যেতে পারেন। বাবার সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। দুপুরের পরে অর্থনৈতিক দিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। ফাটকা জাতীয় কিছু আকর্ষণ করতে পারে।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

সন্তানের কোনো কাজ পরিবারের জন্য খুশির কারণ হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে গোপন বিষয় ভাগ করে নিতে পারেন। সন্ধ্যার পরে হাতে একটু টাকা আসতে পারে। তবে ধার দেওয়া টাকা ফেরত পাবেন না। পায়ের আঘাত থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

কাজের দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। ব্যবসার প্রয়োজনে সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। বাবার স্বাস্থ্যের সঠিক দেখাশোনা করা প্রয়োজন। সন্তানের শরীরের খারাপ হতে পারে।

পেশার দিকে খুব ভালো খবর আসতে পারে। অর্থ উপার্জন করতে সক্ষম হবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

গুণী ব্যক্তির পরামর্শ মেনে চলুন। ব্যবসায় আধুনিকতার ছোঁয়া আনতে পারেন। শেয়ারের দিকে খুব ভালো সুযোগ পাবেন না। প্রেমের জন্য দিনটি ভালো। যদি সামাজিক কাজে অংশগ্রহণ করেন তাহলে বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

ভ্রমণের ফলে আনন্দ পাবেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। দুপুরের পরে হাতে কিছু অর্থ হাতে আসতে পারে। তবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে। অংশীদারদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কিন্তু এর ফলে শান্তি নষ্ট হতে দেবেন না।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

সন্তানের সঙ্গে ব্যবসার বিষয়ে আলোচনা করতে পারেন। শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ব্যায়াম করতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। সাধারণ কাজে বেশি সময় নষ্ট করবেন না। কাজের লোকদের সঙ্গে কোনো ঝামেলা হলেও মাথা ঠান্ডা করে চলা দরকার।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

সন্তানের অযৌক্তিক চাহিদা পূরণ করা সম্ভব হবে না। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আকাশপথে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে। সকালের দিকে ব্যবসায় উপার্জন কম হওয়ার আশঙ্কা আছে। তাই লেনদেন করার সময় বা কোনো সই করার সময় সজাগ থাকা দরকার।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

সকালের দিকে কোনো কাজে অনেক ব্যয় হতে পারে। কোনো কাজে প্রয়োজনের চেয়ে বেশি সময় ব্যয় করতে পারেন। কঠিন সময়ে সঙ্গীকে পাশে পাবেন। আপনার কাজে অফিসের বস খুশি হতে পারে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মনোযোগ দিন।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

কোনো কিছু কেনার আগে পরিবারের সদস্যদের মতামত নিন। একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। বাবার সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। মহাজনের কাছে ধার থাকলে তা শোধ করে দিন, নয়তো আইনি ব্যবস্থা নিতে পারে।