logo
Advertisement

ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনসহ ইতিহাসের এই দিনে

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনসহ ইতিহাসের এই দিনে
ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ ও সুনীল গঙ্গোপাধ্যায়। ছবি: কোলাজ

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

Advertisement

আজ সোমবার, ৭ সেপ্টেম্বর। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮১২ - নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।

১৮২২ - ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৬০ - লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৯০৪ - দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।

১৯১১ - ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।

১৯৩১ - লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

জন্ম

১৫৩৩ - ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।

১৮২৬ - বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসুর জন্ম।

১৮৭০ - রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিনের জন্ম।

১৮৭০ - মার্কিন ক্রীড়াবিদ টমাস কার্টিস জন্মগ্রহণ করেন।

১৮৭৭ - আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহণ করেন।

১৮৯২ - অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯১৭ - নোবেলজয়ী (১৯৭৫) অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থের জন্ম।

১৯২০ - ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।

১৯২৭ - ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল জন্মগ্রহণ করেন।

১৯৩৪ - খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম।

১৯৬৮ - ফরাসি ফুটবলার মার্সেল দেসায়ি জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯০৭ - প্রথম সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।

১৯১০ - ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন।

১৯৪৯ - মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কার মৃত্যু।

১৯৭৬ - বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু।

১৯৯৭ - জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন।

২০১০ - মার্কিন লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন।

২০১২ - পাকিস্তানি ফুটবলার আবদুল গাফুর মৃত্যুবরণ করেন।