logo

১২ মে: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

১২ মে: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি
ছবি: সংগৃহীত

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।

প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।

ঘটনাবলি

১৬৬৬ - মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।

১৮৭৭ - ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।

১৯১৫ - ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু ব্রিটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ 'সানুকি-মারু'যোগে ভারতবর্ষ ত্যাগ করেন।

১৯৪১ - আডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুটি বোমারুবিমান পাঠান।

১৯৪৯ - পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে।

১৯৫৫ - সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃার।

১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া।

১৯৯৪ - আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি।

২০১৮ - বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।

জন্ম

১৪৯৬ - সুইডেনের প্রথম গুস্তাভ, সুইডেনের রাজা।

১৮২০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।

১৮৫৫ - প্রমথনাথ বসু, বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।

১৮৬৩ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক।

১৮৬৭ - হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।

১৮৯৫ - উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ।

১৯০৭ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

১৯১০ - জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী।

১৯১০ - ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।

১৯১৩: ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯২৪ - অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী।

১৯২৯ - স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদবিরোধী কর্মী ও রাজনীতিবিদ।

১৯৩৭ - জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা ও লেখক।

১৯৭৭ - মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ।

১৯৭৯ - মিলা ইসলাম, বাংলাদেশি সংগীতশিল্পী।

১৯৮০ - ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ২০২২ সালের ২৮ অক্টোবর।

১৯৮১ - রামি মালেক, আমেরিকান অভিনেতা।

১৯৮৬ - এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী।

১৯৮৭ - কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার।

১৯৮৮ - মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৯৭ - ওদেয়া রাশ, ইসরাইলি অভিনেত্রী।

মৃত্যু

১৭০০ - জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৮৪৫ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।

১৯৪১ - দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক।

১৯৫৭ - এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।

১৯৭১ - সাদত আলী আখন্দ, প্রবন্ধকার, সাহিত্যিক।

২০০১- ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৫- মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন।

২০১৫ - সুচিত্রা ভট্টাচার্য, ভারতীয় বাঙালি সাহিত্যিক।

২০১৯ - হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।