ছুটির দিনে ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

দৈনন্দিন জীবনের নানা উত্থান-পতন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর নজর রাখেন। রাশিভেদে কেমন যেতে পারে আজকের (০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) ছুটির দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
আর্থিক বিষয়ে কিছুটা চাপ থাকতে পারে। তবে শিল্পীদের জন্য দিনটি সম্ভাবনাময় এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায়িক জটিলতা সমাধানের পথ সুগম হবে। প্রেমের ক্ষেত্রে কোনো বন্ধু পরামর্শ দিলে তা অনুকরণের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। শেয়ার বাজারে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি রয়েছে। রাতের দিকে জীবনসঙ্গীর সঙ্গে বাদানবাদে না জড়ানোই ভালো।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
বকেয়া টাকা পুনরুদ্ধারের জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কঠোর পরিশ্রম করতে হবে। কর্মস্থলে বুদ্ধিমত্তা ও নৈপুণ্য দিয়ে অন্যদের চমকে দিতে পারেন। রাজনীতিবিদের জনপ্রিয়তা ও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহায়তায় পেশাগত কাজে উপকৃত হবেন। প্রবীণ বা মায়ের দীর্ঘদিনের অসুস্থতা থেকে আরোগ্যের ইঙ্গিত রয়েছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে।
মিথুন (২১ মে–২০ জুন)
সকালের দিকে প্রবীণ বা বাবার কোনো কথায় মন ক্ষুণ্ণ হতে পারে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়ানো প্রয়োজন। ব্যবসায়িক ক্ষেত্রে দিনটি বেশ শুভ। তবে আয়ের সঙ্গে সংগতি রেখে ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় ঋণের ভার পারিবারিক অশান্তির কারণ হতে পারে। ক্ষুদ্র ব্যবসায় কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
পারিবারিক দীর্ঘদিনের জটিলতার সমাধান হওয়ায় মনে প্রশান্তি ফিরবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছুটা উদ্বেগে থাকতে পারেন। অফিসে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। পেশাগত ক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে এবং সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রেমের সম্পর্কে শুভ বাতাস বইবে। মা-বাবার স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
অংশীদারি ব্যবসায় সহ অংশীদারদের সঙ্গে কোনো মতবিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে মীমাংসা করুন। নতুন কোনো সম্পত্তি ক্রয়ের বিষয়ে নিবন্ধিত সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দুপুরের পর ব্যবসায় লাভের ভালো যোগ রয়েছে। অন্ধভাবে কোনো বন্ধুকে বিশ্বাস করা ঠিক হবে না। শেয়ার বাজারে সামান্য আর্থিক লাভের মুখ দেখতে পারেন।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে প্রয়োজনে বিকল্প বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। দিনের শুরুতে ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিলেও পরে ব্যস্ততা বাড়বে। কর্মচারীদের অদক্ষতায় কাজে জটিলতা তৈরি হতে পারে। দূর দূরান্তের বন্ধুর সুসংবাদে মন আনন্দিত হবে। শেয়ার বাজারে লোকসান পুষিয়ে নেওয়ার চেষ্টা জারি থাকবে। সন্তানের লেখাপড়ার খরচ বৃদ্ধি পেতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
আর্থিক দেনা বা পুরোনো ঋণ পরিশোধের চেষ্টা সফল হতে পারে। বেহাত বা চুরি হওয়ার ঝুঁকি থাকায় নিজের জিনিসপত্র সামলে রাখুন। ব্যাংকিং লেনদেনে জটিলতার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হঠকারী কোনো ভুলের কারণে স্বজনদের কাছে অপ্রিয় হতে পারেন। কর্মজীবীরা আজ তাঁদের কঠোর পরিশ্রমের সুফল পাবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আবেগের বশে বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় পরে অনুশোচনা করতে হতে পারে। অফিসে কাজের প্রতি অমনোযোগিতায় ভুল হওয়ার ঝুঁকি রয়েছে। নতুন ব্যবসায়িক পরিকল্পনা ভবিষ্যতে ফলপ্রসূ হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমায় সঞ্চয়ের পথ প্রশস্ত হতে পারে। প্রিয় বা কাছের কারও সঙ্গে মনের কথা শেয়ার করার সুযোগ মিলবে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সুবিধা-অসুবিধা ভেবে দেখুন। পড়াশোনায় বাধা এলেও ধারাবাহিক চেষ্টা বজায় রাখা প্রয়োজন। আর্থিক অবস্থা সাময়িকভাবে কিছুটা মন্দা যেতে পারে। জীবনসঙ্গীর শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। কর্মস্থলে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় বাবার সমর্থন পাবেন এবং প্রেমের ভুল বোঝাবুঝি দূর হয়ে মানসিক হালকা বোধ করবেন।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে বুঝেশুনে সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করুন। জীবনসঙ্গীর সঙ্গে গুণগত সময় কাটালে মানসিক শান্তি মিলবে এবং পুরোনো বৈরিতা মিটে যাবে। অফিসে অতিরিক্ত কাজের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন। দান-ধ্যানের কারণে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী হবে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সম্পর্কে সাময়িক টানাপোড়েন দেখা দিতে পারে। দিনের শুরুতে কঠোর পরিশ্রমের প্রয়োজন পড়বে। নতুন ব্যবসায়িক উদ্যোগে দায়িত্ব ও কাজের পরিধি বাড়বে। আর্থিক স্থিতিশীলতা ফিরতে কিছুটা সময় লাগতে পারে। পেশাগত কাজে গাফিলতি এড়িয়ে চলুন। মা-বাবার সঙ্গে ভ্রমণের আলোচনা শুভ ফল দেবে।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
পারিবারিক জীবনে কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলা প্রয়োজন। কর্মস্থলে কোনো সহকর্মীর রূঢ় ব্যবহারে মন খারাপ হতে পারে। ব্যবসায়িক মন্দা কাটিয়ে প্রবৃদ্ধি ধীরে ধীরে ত্বরান্বিত হবে। বেকারদের কর্মসংস্থানের প্রতি আগ্রহ বাড়বে এবং দিনের শেষভাগে নতুন কাজের সুসংবাদ আসতে পারে। শেয়ার বাজারে আত্মবিশ্বাস বাড়বে এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে।
সূত্র: আনন্দবাজার



