logo
Advertisement

সাফল্য, প্রেম ও সতর্কতার বার্তায় কোন রাশির কেমন কাটবে আজ?

আনন্দবাজার
আনন্দবাজার
সাফল্য, প্রেম ও সতর্কতার বার্তায় কোন রাশির কেমন কাটবে আজ?
রাশিফলের প্রতীকী চিহ্ন। ছবি: এশিয়া পোস্ট

জীবনের গতিপথ প্রতিদিনই পরিবর্তিত হয়। কখনও কর্মক্ষেত্রে আসে কাঙ্ক্ষিত সাফল্য, কখনও মেলে প্রত্যাশিত আর্থিক উন্নতি; আবার কখনও-বা স্বাস্থ্য ও সম্পর্ক নিয়ে তৈরি হয় অহেতুক উদ্বেগ। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য অপেক্ষা করছে শুভ-অশুভ মিশ্র নানা সম্ভাবনা।

দেখে নিন আপনার আজকের রাশিফল:

মেষ

কর্মক্ষেত্রে কোনো বিতর্ক বা ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন, অন্যথায় নিজের ক্ষতি হতে পারে। সকালে পারিবারিক প্রয়োজনে ব্যস্ততা বাড়বে এবং কেনাকাটার সুযোগ আসবে। শিক্ষার্থীদের লেখাপড়ায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য রক্ষায় অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

বৃষ

অন্যের সঙ্গে আন্তরিক ব্যবহারে কমতি রাখা যাবে না। সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখলে ভাগ্য সুপ্রসন্ন হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। প্রেমে মধুর মুহূর্ত কাটলেও পারিবারিক কেনাকাটায় হিসাবি হতে হবে। দূর ভ্রমণের পরিকল্পনা স্থগিত হতে পারে।

মিথুন

কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্র বা প্রতিপক্ষ সম্পর্কে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে মনোমালিন্য এড়াতে নীরব থাকাই শ্রেয়। বন্ধুর সহায়তায় কোনো কাজে সাফল্য মিলবে। শিক্ষা সম্পর্কিত বিষয়ে কিছু বাধা আসতে পারে। আধ্যাত্মিক সঙ্গ শান্তিদায়ক হবে।

কর্কট

আজ মেজাজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, নতুবা ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন। কাজের প্রবল চাপ থাকলেও ধৈর্য ধরুন। সন্তানের অর্জনে সুসংবাদ মিলতে পারে। অতিরিক্ত অলসতা ও বাড়তি খরচের প্রবণতা এড়িয়ে চলা প্রয়োজন।

সিংহ

কর্মক্ষেত্রে মনোযোগ না দিলে সমস্যা তৈরি হতে পারে। প্রেমে পারস্পরিক বিশ্বাস বজায় রাখুন। রাস্তাঘাটে যানবাহন চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। পুরনো পাওনা টাকা আদায়ে জটিলতা দেখা দিতে পারে এবং পারিবারিক পরিবেশ কিছুটা বিঘ্নিত হতে পারে।

কন্যা

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের হলেও কর্মীদের সহায়তা মিলবে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসার সুযোগ রয়েছে। রাজনৈতিক ও সামাজিক কাজে অংশ নেওয়ার সম্ভাবনা থাকলেও পারিবারিক খরচ বৃদ্ধি পেতে পারে।

তুলা

সহকর্মীর অনুপ্রেরণায় জটিল কাজ সম্পন্ন করতে পারবেন। তবে গোপন শত্রুরা বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। রাগ নিয়ন্ত্রণে না রাখলে প্রেমে তৃতীয় ব্যক্তির কারণে জটিলতা বাড়বে। গুরুজনদের পরামর্শে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক

পারিবারিক খরচের বাজেট সংক্রান্ত আলোচনায় আজ নীরব থাকাই শ্রেয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত সময়। অলসতা কাটিয়ে উঠতে পারলে সাফল্য মিলবে। দাম্পত্য জীবন সুখের হবে এবং সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কমবে।

ধনু

আর্থিক স্থিতিশীলতা থাকবে, তবে ব্যয়ে সংযমী হওয়া প্রয়োজন। শিক্ষাসংক্রান্ত কোনো ভালো সুযোগ আসলে তা কাজে লাগান। সাবধানে চলাফেরা করুন। ইতিবাচক মানসিকতা নিয়ে চললে দিনটি চমৎকার কাটবে এবং জীবনসঙ্গীর কোনো উদ্যোগে আনন্দিত হবেন।

মকর

ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখলে সব সম্পর্কে নতুন গতি আসবে। প্রতিযোগিতামূলক কাজে এবং লক্ষ্য নির্ধারণে সফলতা মিলবে। প্রেমে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন। বাড়িতে শুভ কোনো কাজের আয়োজন এবং অতিথি আগমনে আনন্দময় পরিবেশ বজায় থাকবে।

কুম্ভ

প্রতিপক্ষের চক্রান্তে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন। তাই গুরুত্বপূর্ণ বা গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। বুদ্ধি ও সৌজন্য দিয়ে কর্মক্ষেত্রের বাধা পার করুন। আজ বুঝে শুনে কেনাকাটা করুন, কারণ আয় কম হলেও অপচয়ের ঝুঁকি থাকবে। রাতের দিকে সার্বিক পরিস্থিতি অনুকূলে আসবে।

মীন

অর্থনৈতিক লেনদেনের জন্য আজ অত্যন্ত শুভ দিন। নতুন ও দায়িত্বশীল চাকরির সুযোগ আসতে পারে। তবে অহেতুক ভবিষ্যতের চিন্তায় পরিবারে চাপ তৈরি করবেন না। স্ত্রীর ভাগ্যে ভাগ্যোন্নতি হতে পারে। গুরুজনদের সান্নিধ্যে মানসিক শান্তি মিলবে।