১৬ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ১৬ জুন। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল।
১৭৭৯ - দুর্নীতির অভিযোগে ঘানার প্রাক্তন সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড প্রদান।
১৭৭৯ - স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮১৯ - পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু জায়গা সমুদ্রগর্ভে তলিয়ে যায়।
১৮৯৪ - ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ - ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯২০ - লন্ডনে লীগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে।
১৯৬৩ - রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেনটিনা তেরেসকোভা মহাকাশ পাড়ি দিতে যাত্রা শুরু করেন।
১৯৭২ - নিউ ইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
১৯৭৫ - বাংলাদেশে এক নায়ক বাকশাল সরকার কর্তৃক সংবাদপত্র ব্যবস্থাপনা আদেশ জারি করা হয় এবং চারটি দৈনিক পত্রিকা ও ১২৪টি সাময়িকী ছাড়া সব পত্র-পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।
১৯৭৬ - দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেক হতাহত হয়।
জন্ম
১৭২৩ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ।
১৮৮২ - মোহাম্মদ মোসাদ্দেক, তেহরানে জন্মগ্রহণকারী বিখ্যাত ইরানি রাজনীতিবিদ।
১৯০৬ - অ্যালেন ফেয়ারফ্যাক্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯০৭ - জ্যাক অ্যালবার্টসন, আমেরিকান অভিনেতা।
১৯২০ - হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসংগীত শিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও প্রযোজক।
১৯৩১ - জোছন দস্তিদার, ভারতীয় বাঙালি নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মী।
১৯৩৮ - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।
১৯৪৫ - বিকাশচন্দ্র সিংহ, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।
১৯৫০ - মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, সমাজ সংগঠক ও উদ্যোক্তা।
১৯৬১ - রবি কার, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৬ - ফের্নান্দো মুসলেরা, আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার।
১৯৯৫ - জোসেফ স্কুলিং, বিশিষ্ট সিঙ্গাপুরী সাঁতারু।
মৃত্যু
৬৭৯ - উন্মুল মোমেনিন হজরত উম্মে সালমা (রা.)।
১৮৬১ - হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক।
১৮৭৮ - ক্রফোর্ড উইলিয়ামসন লং, মার্কিন শল্যচিকিৎসক ও ওষুধবিজ্ঞানী।
১৯২৫ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ।
১৯৪৪ - আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় একজন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী।
১৯৭৯ - নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৯৩ - লিন্ডসে হ্যাসেট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
২০১২ - সুজান টাইরেল, মার্কিন অভিনেত্রী।
২০১৩ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক।
২০১৫ - চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।
২০১৭ - হেলমুট কোল, জার্মানির বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিবিদ ও জার্মানির সাবেক চ্যান্সেলর।
২০২১ - স্বাতীলেখা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।
