৩০ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

এশিয়া পোস্ট ডেস্ক
৩০ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি
ছবি: সংগৃহীত

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।

Advertisement

প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ৩০ জুন। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।

ঘটনাবলি

৬৫৬ - ইসলামের চতুর্থ খলিফা হজরত আলি (রা.) খেলাফত লাভ করেন।

১২৯৪ - সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতাড়ন করা হয়।

১৭৫৫ - ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়।

১৭৫৭ - বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ত্রিশ হাজার সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন।

১৭৫৭ - নবাব সিরাজ-উদ-দৌলা স্বীয় পত্নী ও মেয়েসহ পালিয়ে যাবার সময় পথে রাজমহলে রাত কাটাতে গিয়ে তিনি ধরা পড়েন।

১৭৭২ - বাংলাদেশের রংপুরে ফকির মজনু শাহ জিহাদ শুরু করেন।

১৮৫৫ - ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। দিনটি হুল দিবস হিসেবে পালিত হয়।

১৮৮৬ - ন্যায়বান গভরমেন্ট দক্ষিণ সাহাবাজপুর পরগনা কোর্ট অব ওয়ার্ডসের শাসনাধীনে গ্রহণ করে বাবু পিতাম্বর বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলতখায় প্রেরণ করে।

১৮৯৪ - কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে।

১৯১৬ - রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯২০ - আয়াতুল্লাহ মির্জা মো. তাকি শিরাজির নেতৃত্বে ইরাকের জনগণ ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে।

১৯৩৪ - জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় এক হাজার লোককে হত্যা করা হয়।

১৯৩৭ - বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর ‘৯৯৯’ চালু হয় লন্ডনে।

১৯৪১ - নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।

১৯৫৭ - আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান মাওলানা ভাসানী দলের সভাপতি হিসেবে পদত্যাগ করেন।

১৯৭১ - মুক্তিযোদ্ধারা তিনটি দলে বিভক্ত হয়ে নীলমনিগঞ্জ, হালসা ও আলমডাঙ্গা রেল লাইন বিষ্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাকসেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।

১৯৭৪ - বিশিষ্ট রাজনীতিক ভাষাসৈনিক জাতীয় লীগ প্রধান অলি আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হন।

১৯৯১ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৩ - ভারতে বাবরী মসজিদ ভাঙার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকী লংমার্চ শুরু করেন।

১৯৯৭ - বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়।

২০০৪ - গণপূর্ত অধিদপ্তর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে।

২০০৯ - গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়।

২০১১ - বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়।

জন্ম

১৪৭০ - অষ্টম চার্লস ( ফ্রান্স ), ফ্রান্সের রাজা।

১৮০১ - ফ্রেডেরিক বাস্টিয়াট, ফরাসি অর্থনীতিবিদ ও তাত্তিক।

১৮৮৪ - জর্জেস ডুহামেল (লেখক), ফরাসি সাহিত্যিক।

১৯০৬ - অ্যান্টনি মান, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক।

১৯১১ - চেসোয়াফ মিওশ, পোলীয়-মার্কিনী কবি, লেখক, শিক্ষাবিদ এবং অনুবাদক।

১৯১৭ - সুজান হেওয়ার্ড, আমেরিকান অভিনেত্রী।

১৯২৬ - পল বার্গ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।

১৯৩৩ - এম. জে. কে. স্মিথ, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৪২ - আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

১৯৪৩ - আহমদ ছফা, বাংলাদেশি লেখক, চিন্তক ও ঔপন্যাসিক।

১৯৫৪ - সের্জ সার্গসিয়ান, আর্মেনিয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৬৩ - য়ংওইয়ে মাল্মস্টেন, সুইডীয় গিটার বাদক ও গীতিকার।

১৯৬৪ - মার্ক ওয়াটার্স, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৬৫ - গ্যারি প্যালিস্টার, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৬৬ - মাইক টাইসন, মার্কিন পেশাদার বক্সিং খেলোয়াড়।

১৯৬৯ - সনাথ জয়াসুরিয়া, শ্রীলংকার সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ।

১৯৭৮ - লুসিয়ানা লেওন লুসি, ছোটবেলা থেকে রাজনীতির মাঠে এবং অসংখ্য তরুণের মনে ঝড় তোলেন।

১৯৮৫ - মাইকেল ফেলপস, মার্কিন সাঁতারু এবং ২৩টি অলিম্পিক স্বর্ণ পদক বিজয়ী।

১৯৮৬ - ফ্রেডয় গুয়ারিন, কলম্বিয়ান ফুটবলার।

মৃত্যু

৭১৩ - ইমাম জয়নুল আবেদিন, ইসলামের মহান বারো ইমামদের মধ্যে অন্যতম।

১৭১৭ - নবাব মুর্শিদকুলি খাঁ, বাংলার প্রথম নবাব।

১৮৩৯ - দ্বিতীয় মাহমুদ খাঁ, তুর্কি সুলতান।

১৯১৭ - দাদাভাই নওরোজি, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য।

১৯১৯ - জন উইলিয়াম স্ট্রাট, ৩য় ব্যারন রেলি, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।

১৯৩৪ - কার্ট ভন সচলেইচের, জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও ২৩ তম চ্যান্সেলর।

১৯৬২ - প্রমীলা নজরুল, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের পত্নী।

১৯৭১ - ভ্লাডিস্লাভ ভোল্কোভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৭৪ - এ্যালবার্ট কিং, মার্টিন লুথার কিংয়ের মা।

২০০৩ - বাডি হাকেট, আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা।

২০০৯ - পিনা বাউসচ্, জার্মান ড্যন্সার, কোরিওগ্রাফার ও পরিচালক।

২০১৪ - পল মাযুরস্কয়, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।