logo

নারীদের ব্যাগে রাখার জন্য কিছু জরুরি জিনিস

নারীদের ব্যাগে রাখার জন্য কিছু জরুরি জিনিস

আজকের ব্যস্ত জীবনে বাইরে বের হলে হাতব্যাগই হয়ে ওঠে ছোট্ট একটি ‘লাইফ কিট’। তাই কী রাখবেন আর কী রাখবেন না, সেটা জানা জরুরি। জীবনযাপন বিশেষজ্ঞ ম্যারি কন্ডোর মতে, গুছিয়ে রাখা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি আপনার দৈনন্দিন কাজের গতি ও মানসিক স্বস্তিও বাড়ায়। 

তাই প্রথমেই ব্যাগ পরিষ্কার করে নেওয়া গুরুত্বপূর্ণ, এরপর প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে রাখলে প্রতিদিনের জীবন আরও সহজ হয়ে ওঠে।

ব্যাগ পরিষ্কারের সহজ ৩ ধাপ

প্রথমে ব্যাগের ভেতরে থাকা সবকিছু বের করে ফেলুন, পুরোনো রসিদ, খুচরা টাকা বা অপ্রয়োজনীয় জিনিস। এরপর ভেতরের অংশটি ভেজা টিস্যু বা নরম কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন, বিশেষ করে কোণাগুলো। শেষে ব্যাগটি কিছুক্ষণ শুকাতে দিন এবং বাইরে অংশটিও হালকা পরিষ্কার করে নিন। এতে ব্যাগ ব্যবহারযোগ্য ও পরিচ্ছন্ন থাকবে।

নারীদের ব্যাগে রাখার ১০টি জরুরি জিনিস

  • ছোট একটি কসমেটিক বা মেকআপ ব্যাগ রাখা বেশ কার্যকর। এতে সানস্ক্রিন, লিপ বাম, ময়েশ্চারাইজার, হালকা মেকআপ, এমনকি ছোট টুথব্রাশ বা মিন্ট রাখা যায়। এতে আলাদা আলাদা জিনিস খুঁজতে হয় না, সব এক জায়গায় থাকে এবং ব্যাগও গুছানো থাকে।
  • পার্স ও কার্ড হোল্ডার ছাড়া বাইরে বের হওয়া প্রায় অসম্ভব। টাকা, ডেবিট বা ক্রেডিট কার্ড নিরাপদে রাখতে এগুলো প্রয়োজন। আলাদা কার্ড হোল্ডার থাকলে কার্ডগুলো আরও সুরক্ষিত থাকে এবং সহজে খুঁজে পাওয়া যায়।
  • পোর্টেবল ফোন চার্জার বা পাওয়ার ব্যাংক বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। মোবাইলের চার্জ হঠাৎ শেষ হয়ে গেলে যোগাযোগ বা জরুরি কাজে সমস্যা হতে পারে, তাই এটি সঙ্গে রাখা নিরাপদ।

  • পানির বোতল ও হালকা খাবার রাখা স্বাস্থ্যের জন্য জরুরি। দিনের ব্যস্ততায় অনেক সময় খাবার দেরি হয়ে যায় বা পানি পান করা হয় না। এমন পরিস্থিতিতে পানি, ফল বা কিছু বাদাম শরীরকে সচল রাখতে সাহায্য করে।
  • হেডফোন বা ইয়ারফোন এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। অনলাইন মিটিং, গান শোনা বা ফোনে কথা বলার জন্য এটি খুবই দরকারি।
  • চিরুনি, হেয়ার টাই ও ববি পিন রাখা ছোট হলেও গুরুত্বপূর্ণ একটি অভ্যাস। বাইরে থাকাকালীন চুল এলোমেলো হয়ে গেলে এগুলো দ্রুত ঠিকঠাক হতে সাহায্য করে।
  • ওয়েট ওয়াইপস ও টিস্যু বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে। হাত পরিষ্কার করা, কিছু পড়ে গেলে মুছে ফেলা বা হঠাৎ প্রয়োজন; সবকিছুর জন্য এটি খুবই উপকারী।
  • স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পন সবসময় ব্যাগে রাখা উচিত। জরুরি পরিস্থিতিতে এটি খুবই সহায়ক হতে পারে, এমনকি অন্য কাউকেও সাহায্য করা যায়।
  • কলম ও একটি ছোট নোটবুক রাখা অনেক সময় কাজে লাগে। হঠাৎ কোনো তথ্য লিখে রাখা, নোট নেওয়া বা পরিকল্পনা করার জন্য এটি খুবই কার্যকর।
  • ছোট একটি ফার্স্ট এইড কিট এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ছোটখাটো কাটা-ছেঁড়া বা অসুবিধায় তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়, আর স্যানিটাইজার জীবাণু থেকে সুরক্ষা দেয়।

একটি গোছানো ব্যাগ শুধু আপনার ব্যক্তিত্বের প্রতিফলন নয়, এটি আপনার প্রস্তুতিরও প্রমাণ। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিস রাখলে দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে যায়। তাই নিয়মিত ব্যাগ পরিষ্কার করুন এবং প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকভাবে সাজিয়ে রাখুন, এতে আপনি সবসময় থাকবেন প্রস্তুত ও আত্মবিশ্বাসী।

সূত্র : লোডিস