logo
Advertisement

রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি

এশিয়া পোস্ট ডেস্ক
রাশিফলে দেখুন আজ কেমন কাটতে পারে আপনার দিনটি
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিকস

দৈনন্দিন জীবনের নানা উত্থান-পতন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর নজর রাখেন। আজ আপনার ভাগ্য কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (৩১ আগস্ট, সোমবার) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Advertisement

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)

আজ মেষ রাশির জাতকদের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের জনসংযোগ বাড়বে। কাছের বন্ধুর কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে আয় বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)

গাড়ি চালানোর সময় গতির দিকে বিশেষ নজর দিন। এতে ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ কয়েকটি ছোট ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। কর্মজীবনে নতুন করে সুনাম অর্জন করতে পারবেন। অফিসে নিজের পরিকল্পনা সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন, যা আপনাকে আনন্দ দেবে। শেয়ারবাজারে অসাধারণ সাফল্য পেতে পারেন। উত্তরাধিকার বা বিমা সূত্রে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্যজীবনে মতানৈক্য দেখা দিতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন)

বন্ধুর সহায়তায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় ভালো ফল পাওয়ার আশা রয়েছে। কঠোর পরিশ্রম চালিয়ে গেলে শিল্পক্ষেত্রে লাভের মুখ দেখতে পারেন। অর্থ উপার্জনে উৎসাহ বাড়বে। প্রেমের সম্পর্কে বিশ্বাস আরও দৃঢ় হবে, যা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। স্ত্রী সমস্যা কাটিয়ে উঠতে আপনাকে সহযোগিতা করবেন।

কর্কট (২১ জুন–২২ জুলাই)

আজ অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। একসঙ্গে অনেক কাজ হাতে নেওয়ায় কর্মস্থলে ঝামেলায় পড়তে পারেন। সপ্তাহজুড়ে ব্যবসা নিয়ে আলোচনা করতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে হবে। শেয়ারবাজারে উল্লেখযোগ্য লাভ হতে পারে। অংশীদারি ব্যবসায় কোনো বিষয়ে আলোচনা করার সময় মাথা ঠান্ডা রাখুন। আপনার আচরণ পারিবারিক শান্তি বজায় রাখতে সহায়তা করবে। আপনার কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে অফিসে বিবাদ হতে পারে। ব্যবসায়ীরা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন এবং হাতে আসতে পারে বড় অঙ্কের অর্থ।

সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)

ব্যবসার পরিস্থিতি অনুকূলে থাকবে। অল্প প্রচেষ্টাতেই ভালো ফল অর্জন করতে পারবেন। নববিবাহিতদের ভ্রমণের যোগ রয়েছে। পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। যতটা সম্ভব অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, কারণ তা সমস্যার কারণ হতে পারে। ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে। শেয়ারবাজারে আর্থিক লাভের জোরালো সম্ভাবনা রয়েছে। বেকারদের কর্মসংস্থানের পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হতে পারে এবং প্রকল্পগুলো সময়মতো শেষ হবে।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)

ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে। সপ্তাহের শুরুতেই দাম্পত্যজীবন নিয়ে কিছু সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হবে এবং এতে খুশি থাকবেন। গুরুজনের সহায়তায় ব্যবসার ক্ষতি সামলে উঠতে পারবেন। সহকর্মীদের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এ কারণে মন অস্থির থাকতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

ব্যবসায় সুখ ও সমৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে। পড়াশোনায় অগ্রগতি হবে। বন্ধুর মাধ্যমে করা কাজ ভালো ফল বয়ে আনবে। নববিবাহিতদের সম্পর্কে মাধুর্য বাড়বে। সংসারজীবনে শুভ পরিবর্তন আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে ব্যবসায় অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধুদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। বসের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। সপ্তাহের শেষে প্রেমের সম্পর্ক মধুর স্মৃতিতে ভরে উঠবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

কাজের কিছু দায়িত্ব অন্যদের ওপরও ভাগ করে দিন। তাহলেই কর্মস্থলের কাজ সময়মতো শেষ করতে পারবেন। স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে সাফল্য পেতে পারেন। ব্যবসায় উন্নতির পথ আরও প্রশস্ত হবে। দাম্পত্যজীবনে ভালোবাসা আরও গভীর হবে। ভ্রমণে আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে। মায়ের স্বাস্থ্যেরও ধীরে ধীরে উন্নতি হবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)

সপ্তাহের শুরুতে বাড়িতে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। ব্যবসায় অসুবিধা বাড়তে পারে। সন্তানের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, যা আপনার মন অস্থির করে তুলবে। সপ্তাহের শেষে সুখ ও সমৃদ্ধির সুযোগ তৈরি হবে। শেয়ারবাজার থেকে কিছু আয় করতে পারেন। সমাজে সম্মান বাড়বে। সপ্তাহের শেষদিকে কাজের মাধ্যমে সাফল্য অর্জন করবেন এবং অগ্রগতির পথ আরও প্রশস্ত হবে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

ব্যবসায় আর্থিক ভারসাম্য বজায় রাখতে পারলে ভালো ফল পাবেন। বন্ধুর কারণে ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য মন অস্থির থাকবে। শেয়ারবাজারে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভালো খাবার আপনাকে আকৃষ্ট করবে। সপ্তাহের শেষে ব্যবসায় আর্থিক মর্যাদা বাড়বে। আর্থিক দিক থেকে সময় অনুকূলে থাকবে এবং লাভের সম্ভাবনাও তৈরি হবে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

ব্যবসার দিকে যত বেশি মনোযোগ দেবেন, আর্থিক পরিস্থিতি তত উন্নত হবে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে এবং সুখে থাকবেন। কোনো বয়স্ক ব্যক্তির সহায়তা আপনার জীবনে শান্তি ও সুখ বয়ে আনতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক পর্যায়ে কর্মরত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। তবে শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অম্লতা, অজীর্ণতা ও হজমের সমস্যায় ভুগতে পারেন। আইনি সমস্যা ও ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসা সফল করতে স্ত্রী সহযোগিতা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। সহকর্মীর প্রতি আস্থা বাড়বে। বাবা-মায়ের সহযোগিতা জীবনে শান্তি বয়ে আনবে। ভ্রমণে বাধা আসতে পারে। বসের সিদ্ধান্তে উপকৃত হবেন; অন্যথায় সমস্যা বাড়তে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের তিক্ততা দূর হবে। খরচ কমাতে পারলে আর্থিক স্বস্তি পাবেন।

সূত্র: আনন্দবাজার