রাশিফলে দেখুন আজ দিনটি কেমন কাটতে পারে

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক বিষয় ও সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি রাশির জন্য দিনটি বয়ে আনতে পারে ভিন্ন অভিজ্ঞতা। কারও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কেও কারও জন্য সুখবর থাকলেও কারও ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ রয়েছে।
দেখে নেওয়া যাক রবিবারের (১১ অক্টোবর) রাশিফলে কার ভাগ্যে কী আছে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
বুঝেশুনে ঋণ গ্রহণ করুন। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। দুপুরের পরে একটু সাবধানে থাকা দরকার প্রতারিত হতে পারেন। ঝুঁকির কাজে সতর্ক থাকতে হবে। প্রেমের বিষয়ে ধৈর্য্য ধরুন। বিনিয়োগ সংক্রান্ত চেষ্টা সফল হবে। আত্মীয়স্বজনের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পুরোনো বিষয়ে সফল হতে পারেন।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
ভাইয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। স্ত্রীকে কিছু উপহার দিতে পারেন। বাবার সঙ্গে সম্পত্তি বিষয়ে আলোচনার সুযোগ আসবে। সন্তানের জন্য ভালো খবর পাবেন। আবেগ সংক্রান্ত বিষয়ে একটু সাবধান থাকুন। বন্ধুর সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে। কাজে ধৈর্য্যের পরিচয় দিন।
মিথুন (২১ মে – ২০ জুন)
অফিসে কথাবার্তা ও আচরণ সহজ ও স্বাভাবিক রাখুন। কর্মচারীরা নিয়মমাফিক কাজ করুন। ব্যবসার সাফল্যের দিকে নজর দিন। আচরণ ভালো রাখলে পেশার গতি ভালো থাকবে। বিনিয়োগের বিষয়ে গুরুজনের সঙ্গে কথা বলা দরকার। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। স্বামী-স্ত্রী খরচে নিয়ন্ত্রণ বাড়ান। ব্যবসার অশান্তি এড়িয়ে চলুন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
চাকরিজীবীরা কোনো ভালো খবর পেতে পারেন। নিষ্ঠার ফলে পরিস্থিতির উন্নতি হবে। বসের সঙ্গে আলোচনার সময় সহজ-স্বাভাবিক থাকুন। খরচ কমানোর চেষ্টা করুন।
পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সমাজসেবার ক্ষেত্রে সাফল্য পাবেন। অফিসে বুদ্ধিদীপ্ত কাজ করুন। অতি উৎসাহী হবেন না। ব্যবসায় অর্থের বিষয়ে সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে যান।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
বাড়িতে প্রয়োজনীয় কথা বলতে সফল হবেন। বাইরে কোনো সম্পর্ক থাকলে সাক্ষাতের সুযোগ আসবে। প্রতিবেশীর প্ররোচনায় পা দেবেন না। জেদ ত্যাগ করুন, সংসারে অশান্তি বাড়তে পারে। অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন। সম্পর্কে ধৈর্য্য ধরুন। সকালের দিকে কাজের ক্ষমতা বাড়বে। তবে অফিসে শত্রুরা সক্রিয় থাকতে পারে। ব্যবসায় বাজেটের ওপর নিয়ন্ত্রণ রাখুন।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
বাড়িতে ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না। সন্তানের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখুন। চাকরিতে ভালো পরিস্থিতি থাকবে। অফিসে সহকর্মীর সহযোগিতা পাবেন। শিল্পসংক্রান্ত কাজে সুনাম পাবেন। ব্যবসার পরিস্থিতি অনুকূলে থাকবে। সকালের দিকে ব্যবসার রুটিন উন্নত করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
অফিসের কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। পড়াশোনায় আলসেমি করবেন না। মহাজনের সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন এবং কাগজপত্র ঠিক রাখুন।
সংসারে বিভিন্ন বিষয়ে গতি আসবে এবং বড়দের জন্য চিন্তাভাবনা করবেন। অফিসের আলোচনায় অংশ নেবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় বাড়ির সকলের সহযোগিতা পাবেন। আদালতের কাজগুলো এগিয়ে নিয়ে যান।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রতিবেশীর কাজে সাহায্য করতে হতে পারে। নতুন ব্যবসায়িক কথাবার্তা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইয়ে ভাইয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে ভালো সমাধান মিলবে। শেয়ারে লাভ বেশি থাকবে। বসের কাছ থেকে উপযুক্ত প্রস্তাব পাবেন। আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমে খুব সুন্দর মুহূর্ত তৈরি হবে। সম্পর্কে সততা বজায় রাখুন। বাইরের কাউকে বিশ্বাস করবেন না। ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে তাই কাজের সুযোগ আসতে পারে। নিজের ব্যবহার দিয়ে প্রিয়জনদের খুশি রাখার চেষ্টা করুন। তবে দাম্পত্যজীবনে অশান্তি বাড়বে।
ব্যবসায় মনোবল তুঙ্গে থাকবে। কিন্তু কর্মস্থানে অতি উৎসাহী হয়ে ঝুঁকি নেবেন না। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। দুপুরের পরে সময়টা ভালো কাটবে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
মহিলারা তাড়াহুড়ো করে কোনো আগুনের কাজ করবেন না। অতিরিক্ত কথা অশান্তি আনতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক হোন। ব্যবসার অশান্তির পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। আর্থিক লেনদেনে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুর কথায় প্ররোচিত হবেন না।
নতুন অফিসের কাজে ঢিলেমি করবেন না।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সকাল থেকে অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন কারণ একটু বিবাদের আশঙ্কা আছে। অফিসের গুজবে কান দেবেন না। কাজে তাড়াহুড়ো করবেন না। কোনো ধরনের প্রলোভনে পা দেবেন না। ব্যবসার প্রয়োজনীয় খবর পেতে পারেন। ক্রেতাদের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখুন। বাড়িতে দায়িত্বশীল আচরণ করুন। বাবার সহযোগিতায় বিভিন্ন বিষয়ের সমাধান হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মনের কথা স্বামী বা স্ত্রীকে স্পষ্ট ভাবে বলুন। কাজের দিকে পরিবারের সদস্যেরা সহযোগী হবেন। বাড়ির সকলে মিলে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মস্থানে সকলের সঙ্গে ব্যবহারে মাধুর্য রাখুন। কর্মীকে অযথা সন্দেহ করবেন না। বন্ধুর সঙ্গে জেদ ত্যাগ করুন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারবেন। শেয়ারে সঠিক সুযোগের অপেক্ষা করুন।
