logo

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী?

আনন্দবাজার
আনন্দবাজার
আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী?
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কে যেমন সুখবরের আভাস রয়েছে, তেমনি রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (১৬ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

সকালের দিকে সামান্য আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে হঠাৎ রেগে গেলে ক্ষতি হতে পারে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মনোমালিন্য ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক বিষয়ে কিছু আলোচনা থাকতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা আনন্দ থাকলেও শেয়ারে আয়ের ক্ষেত্র হতাশাব্যঞ্জক। বেকারদের কাজের প্রচেষ্টা সফল হতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

সকালের দিকে মানসিক চাপ এবং সামান্য আঘাতের আশঙ্কা রয়েছে। তাই একটু সাবধান থাকুন। ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে। কোনো গুণের জন্য বাড়িতে সুনাম বাড়তে পারে। দুপুরের পরে আর্থিক উন্নতি হতে পারে। আত্মীয়ের কোনো শুভ সংবাদ শুনবেন। উদ্বেগ এবং পারিবারিক দুর্ভোগ বাড়বে।

মিথুন (২১ মে – ২০ জুন)

অফিসে হঠাৎ ঝামেলা, মতবিরোধ ও মনোমালিন্য হতে পারে। ব্যবসায় বিশেষ কোনো উন্নতির সম্ভাবনা নেই। বাড়িতে অকারণে ব্যয় বাড়বে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কোথাও বেড়াতে গেলে সাবধানে থাকুন। সন্ধ্যার দিকে কোনো নতুন সম্ভাবনা অর্থাৎ হঠাৎ কিছু অর্থলাভ হতে পারে। প্রেমের জন্য মন অশান্ত হয়ে উঠবে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

স্ত্রীর সঙ্গে সাংসারিক মতবিরোধ হতে পারে। সন্তানের জন্য অপ্রত্যাশিত অর্থব্যয়। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে হঠাৎ অশান্তির আশঙ্কা রয়েছে। কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় কিছু যোগাযোগের রাস্তা তৈরি হবে। তবে শেয়ারের ব্যাপারে হতাশা আসতে পারে। কর্মীদের শারীরিক দুর্বলতার আশঙ্কা রয়েছে। রপ্তানি ব্যবসার ক্ষেত্র উদ্বেগজনক।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

প্রেমের ক্ষেত্রে অশান্তি ও সাময়িক ছাড়াছাড়ি হতে পারে। শারীরিক ও মানসিকভাবে ভোগান্তিতে পড়বেন। হুট করে রাগ বৃদ্ধি পেতে পারে। দূরে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির জন্য কিছু নতুন জিনিস কেনাকাটা হতে পারে। অফিসে কোনো কাজ অশান্তির কারণ হতে পারে। কর্ম ও আর্থিক যোগাযোগ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য আর্থিক সুরাহা হতে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

ব্যবসার কারণে কোথাও যেতে পারেন। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। শারীরিক ও মানসিক চাপ একটু কম থাকবে। তবে সাংসারিক অশান্তি পিছু ছাড়বে না। কারও কথায় মনে আঘাত লাগতে পারে। কোনো কাজ শেষের দিকে এসে বাধা পড়তে পারে। বাবার সঙ্গে কিছু দরকারি কথা হতে পারে। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

বড় আর্থিক সমস্যায় পড়তে পারেন। ভেবেচিন্তে ঋণ নিন। ভালবাসার মানুষের সঙ্গে কোনো সমস্যা হলে, তার সমাধান করুন। আপনার কোনো আচরণে বিবাদ হতে পারে। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ ঠান্ডা মাথায় পরিচালনা করুন। কিছু কাজের জন্য ব্যবসায় আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

সকালের দিকে পারিবারিক কারণে মতবিরোধ হতে পারে। সাধারণভাবে ব্যবসা এবং পারিবারিক ব্যাপারে উদ্বেগ থাকবে। সামান্য সমস্যা থাকলেও পরিস্থিতি ক্রমশ ভালোর দিকে যাবে। কোনো আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। বাড়ির সবাই মিলে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারও কোনো অনুরোধ রক্ষা করতে হতে পারে। কর্মচারীর জন্য কর্মক্ষেত্রে উদ্বেগ বাড়বে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

পারিবারিক ব্যাপারে কোনো ভালো কাজের জন্য আনন্দ পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় অযথা অর্থব্যয় হতে পারে। প্রেমে অভিমান ও মনোমালিন্য বাড়বে। ব্যবসায় দুপুরের পরে একটু চাপ থাকতে পারে। কাজের উদ্যমে বাধা আসতে পারে। স্ত্রীর জন্য অস্থিরতা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ঘটনায় মতবিরোধজনিত অশান্তি হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

সন্তানের সমস্যায় বিব্রত হতে পারেন। বিয়ে ও অন্য কোনো শুভ প্রচেষ্টার জন্য ভালো দিন। কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। কোনো কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে পারেন। কোনো আত্মীয়ের স্বাস্থ্যহানি হতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্ম ও আর্থিক ক্ষেত্র সুপ্রসন্ন থাকবে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

সকালের দিকে আয় বৃদ্ধি ও আর্থিক উন্নতি হতে পারে। অফিসে অস্বস্তিবোধ, অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন হতে পারেন। ব্যবসার জন্য কিছু নতুন দ্রব্য কেনাকাটা করতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যদি ভ্রমণ করে থাকেন তবে মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন, চুরির আশঙ্কা আছে। ভালো কিছু খাবারের জন্য আনন্দ বাড়বে। প্রেমের ক্ষেত্রে কোনো কথায় সাময়িক কষ্ট বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

নতুন কোনো প্রকল্পে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ভালবাসার মানুষের অনুভূতি বুঝুন। বেশিরভাগ সময় অযথা কাজে ব্যয় হতে পারে। সন্ধ্যায় ব্যবসায় খুব ভালো খবর আসতে পারে। স্বামী বা স্ত্রী একটু অশান্তি করতে পারে। মনোবল বজায় রাখার জন্য খেলাধুলা করতে পারেন। শেয়ার সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না।