logo

আখের রস কি স্বাস্থ্যের জন্য উপকারী

আখের রস কি স্বাস্থ্যের জন্য উপকারী

আখ আমাদের পরিচিত একটি মিষ্টি খাদ্য, যা সরাসরি চিবিয়ে বা রস করে খাওয়া হয়। পুষ্টিবিদদের মতে, পরিমিত পরিমাণে আখ খেলে শরীর কিছু উপকার পেতে পারে। তবে অতিরিক্ত খেলে ক্ষতিও হতে পারে।

গবেষণায় দেখা গেছে, অল্প পরিমাণ আখের রসে থাকে ক্যালোরি, কার্বোহাইড্রেট এবং সামান্য প্রোটিন ও ফ্যাট। পাশাপাশি এতে আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি১ এবং রিবোফ্লাভিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও থাকে।

আখ খাওয়ার উপকারিতা

শরীর ঠান্ডা রাখতে সহায়ক: আখের রস শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং প্রস্রাবজনিত জ্বালাপোড়া কমাতে সহায়ক হতে পারে। এর ডাইইউরেটিক (মূত্রবর্ধক) গুণ শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: আখে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি কমাতে ভূমিকা রাখে। এতে হৃদরোগসহ কিছু দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

হজম ও বিপাক প্রক্রিয়ায় সহায়ক: পরিমিত আখ খেলে শরীরের বিপাক প্রক্রিয়া (মেটাবলিজম) ভালো রাখতে সহায়তা করতে পারে।

অন্তঃসত্ত্বা নারীদের জন্য উপকারিতা: আখের রসের সঙ্গে আদা মিশিয়ে খেলে অন্তঃসত্ত্বা নারীদের বমিভাব ও ক্লান্তি কিছুটা কমতে পারে এবং ক্ষুধা বাড়াতে সাহায্য করতে পারে।

পরিশোধিত চিনির বিকল্প: বিশেষজ্ঞদের মতে, আখ থেকে তৈরি প্রাকৃতিক মিষ্টি পরিশোধিত চিনির তুলনায় কিছুটা ভালো বিকল্প হতে পারে, কারণ এতে কিছু পুষ্টিগুণ থাকে।

ডায়াবেটিস রোগীদের জন্য

আখ মিষ্টি হওয়ায় এটি রক্তে শর্করা বাড়াতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি পরিশোধিত চিনির তুলনায় ধীরে প্রভাব ফেলতে পারে। তবুও ডায়াবেটিস রোগীদের অবশ্যই সীমিত পরিমাণে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।

অতিরিক্ত খেলে ঝুঁকি

হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে: অতিরিক্ত চিনি গ্রহণ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে গবেষণায় দেখা গেছে।

উচ্চ রক্তচাপ ও স্থূলতা: বেশি পরিমাণে মিষ্টি খাবার খেলে উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি এবং কোলেস্টেরল সমস্যা দেখা দিতে পারে।

রক্তে শর্করা বেড়ে যাওয়া: অতিরিক্ত আখ বা আখের রস খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।

আখ স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে যদি তা পরিমিত পরিমাণে খাওয়া হয়। এতে কিছু পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকলেও এটি মূলত উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবার। তাই নিয়মিত বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আখ বা আখের রস উপভোগ করুন সীমিত পরিমাণে এবং আপনার শারীরিক অবস্থা অনুযায়ী।

সূত্র: ভিনমেক