logo
Advertisement

রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে

আনন্দবাজার
আনন্দবাজার
রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দিনটি— চলুন একনজরে জেনে নেওয়া যাক।

মেষ

আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে সুনাম বাড়াতে সাহায্য করবে। প্রতিবেশীদের কাছে কোনো ভালো প্রস্তাব পেতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, কারণ যেকোনো সময় আঘাত লাগতে পারে।

স্ত্রীর কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। দীর্ঘ দিনের বকেয়া এবং পাওনাগুলো সকালের দিকে পেতে পারেন।

বৃষ

অফিসের কাজে বাইরে যাওয়ার ডাক আসতে পারে এবং নতুন চাকরিতে যোগ দিতে পারেন। সকালে কোনো বিবাদের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। মদ জাতীয় কোনো পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকুন। বন্ধুরা কিছু বিষয়ে আলোচনার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারে।

মিথুন

অসংযত কথাবার্তা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তবে ধৈর্য্য এবং সহনশীলতা পারিবারিক বিবাদ থেকে বাঁচাতে পারে। গতি ধরে রাখলে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। বাবার সহায়তায় আর্থিক সংকট পার হয়ে যাবে। অন্যদের জন্য অযথা খরচ এড়ানোর চেষ্টা করুন।

কর্কট

কর্মক্ষেত্রের জন্য আজ শুভ দিন। দিনটি ভালোই কাটবে। আপনার ব্যবহার কর্মস্থানে পরিবর্তন আনবে। সহকর্মীরা অপমান করতে পারেন, এতে উত্তেজিত হতে পারেন। নিজের জন্য সময় বের করুন। বাবার শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে। জুয়া খেলে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

সিংহ

পরিবারের সদস্যদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক ক্ষেত্র শুভ। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। অফিসে বসের ব্যবহারে মানসিক চাপ সৃষ্টি হবে। শিল্পীদের সুনাম বাড়তে পারে।

কন্যা

সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন, নইলে চাপ বাড়তে পারে। বিলাসিতার জন্য বাজে খরচ করবেন না। দুপুরের পরে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা আছে। স্ত্রী কোনো কাজ করতে অস্বীকার করায় হতাশ হবেন। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যেতে পারেন। আপনার আচরণ সহকর্মীদের মনোযোগ আকর্ষণ করবে।

তুলা

প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন। পড়াশোনায় কঠোর পরিশ্রম ও ধৈর্য্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। রপ্তানি ব্যবসায় সন্ধ্যার শেষে সুখবর আসতে পারে। সামান্য কারণে স্ত্রীর সঙ্গে ঝগড়ার আশঙ্কা। সন্তানের জন্য কোনো ব্যবস্থা গ্রহণের আলোচনা হতে পারে।

বৃশ্চিক

প্রেমজীবন একটি নতুন মোড় নিতে পারে। সঙ্গীর সঙ্গে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারেন। সকালের দিকে ছোট ছোট বিষয়েই বিরক্ত হয়ে উঠবেন। অফিসের থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। তবে অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে সংসারজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। শেয়ারে কিছু অর্থ আসার সম্ভাবনা আছে। বাবা ব্যবসায় সহায়তা করতে পারেন।

ধনু

জমি কেনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করুন। ব্যবসায় উন্নতির চেষ্টা করতে পারেন। পেশাগত জীবনে একটি কঠিন পর্যায়ের পর ভালো কিছু ঘটবে। সন্তানের স্কুলের জন্য কিছু খরচ হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণে আনন্দ পাবেন। অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন।

মকর

সুখী জীবনের জন্য স্বার্থত্যাগ করতে হতে পারে। কিছু কাজের জন্য অযথা সময় নষ্ট হতে পারে। কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার অসন্তুষ্ট করবে। ব্যবসায় আর্থিক লেনদেন সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পর যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে লোভ সামলানোর চেষ্টা করবেন।

কুম্ভ

সঙ্গীর প্রতি যথেষ্ট মনোযোগ না দিলে তিনি বিচলিত হতে পারেন। বাড়ির কাজ শুরু করার আগে সে ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সঙ্গে কথা বলুন। ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা করার জন্য খুব ভালো একটি দিন। অফিসে বস আপনার ওপর রেগে যেতে পারেন, সাবধান থাকুন। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে অংশীদারেরা উৎসাহী হবেন।

মীন

ব্যবসায় হঠাৎ অর্থের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কিছু লোক বুঝতে পারবেন অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন।

বাড়িতে ভালো সময় কাটবে। বাবার শরীরের প্রতি একটু নজর দিন। এক জন বিশেষ বন্ধু সাহায্য করতে পারেন। অন্যকে কোনো কথা বলার আগে একটু চিন্তা করা উচিত। কর্মক্ষেত্রে ঘটনাপ্রবাহ আপনার অনুকূলে থাকতে পারে।