logo

আজকের রাশিফল দেখুন, কেমন কাটতে পারে দিনটি

আজকের রাশিফল দেখুন, কেমন কাটতে পারে দিনটি
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দিনটি কারও জন্য বয়ে আনতে পারে নতুন সুযোগ ও সুসংবাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে অর্থচিন্তা কিংবা সম্পর্কের টানাপোড়েন। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ—সব মিলিয়ে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) দিনটি কেমন যাবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় মিলতে পারে সাফল্য, তা জেনে নিন আজকের রাশিফলে।

দেখে নিন আপনার আজকের রাশিফল:

মেষ

আজ কর্মস্থলে দ্বায়িত্ব নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। অফিসের কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন, না হলে ঊর্ধ্বতনের থেকে কথা শুনতে হতে পারে। তবে খুচরা এবং পাইকারি বিক্রেতাদের উন্নতির সম্ভাবনা রয়েছে।

সকালের দিকে বেকারদের কর্মলাভের প্রবল সম্ভাবনা। অভিনেতাদের আর্থিক সমস্যা কেটে যেতে পারে।

বৃষ

পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে কোনো অতিথি আসতে পারে। মহিলারা চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায় প্রভাবশালী ব্যক্তির জন্য লাভ হতে পারে। অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দুপুরে পেশায় অগ্রগতির সম্ভাবনা। সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো।

মিথুন

বাড়িঘর সাজানো সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভালো সময় কাটবে। রপ্তানি ব্যবসায় বিশেষ কোনো সুখবর আসতে পারে। বিলাসবহুল দ্রব্য সংক্রান্ত বিষয়ে কিছু লাভের সম্ভাবনা রয়েছে।

আর্থিক সমস্যার জন্য কাজের ক্ষতির সম্মুখিন হতে পারেন। তবে গুরুজনের বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হবে। বাবার সমস্যা বৃদ্ধি পেতে পারে।

কর্কট

বন্ধুমহলে সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু ঠকাতে পারে, তাই সতর্ক থাকুন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ছাত্রদের পড়াশোনায় মন বসবে।

ব্যবসায় বেহিসাবি খরচের ফলে অশান্তির আশঙ্কা রয়েছে। তবে কয়লার ব্যবসার জন্য দিনটি ভালো। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়।

সিংহ

কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় স্ত্রীর চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে।

সকালের দিকে জলপথে ভ্রমণ থেকে দূরে থাকুন। শেয়ারবাজারে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ঋণ নেওয়ার ভালো সুযোগ পাবেন। বন্ধুর থেকেও সাহায্য পেতে পারেন। তবে কাউকে খুশি করতে গিয়ে খরচ বাড়তে পারে।

কন্যা

নতুন কর্মচারীরা ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন। তবে প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা একটু কম। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতি হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসা খুব ভালো চলবে। গাড়ি নিয়ে রাস্তায় ভোগান্তি হতে পারে।

তুলা

আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সুনাম বৃদ্ধি পেতে পারে। অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। অফিসের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।

পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুর কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে।

বৃশ্চিক

দাম্পত্যজীবন সুখের হবে। তবে বিবাহের বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। বুকে ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।

পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা একটু কম। তাই নতুন ব্যবসায় বিনিয়োগের আগে চিন্তাভাবনা করুন।

ধনু

প্রতিবেশীর সাথে ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, তারা বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। সকালের দিকে খরচ বৃদ্ধি পেতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে লাভ হবে।

মকর

গাড়ি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ ভালো দিন। চাকরির ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। অনেক দিন থেকে ফেলে রাখা কাজ সেরে ফেলুন। কাজ নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে।

শিল্পীদের সামনে বিশেষ সুযোগ আসতে পারে। চোখের সমস্যায় ভুগতে হতে পারে।

কুম্ভ

সংসার জীবনে সমস্যা দেখা দিতে পারে। বিয়ের ব্যাপারেও জটিলতার সৃষ্টি হতে পারে। তবে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন।

শেয়ারে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মচারীদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অফিসের কাজে ভুল হওয়ায় অপমানিত হতে পারেন।

মীন

প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। গবেষকদের সামনে বিশেষ সুযোগ আসতে পারে। অফিস নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল।