logo

আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী?

আনন্দবাজার
আনন্দবাজার
আজকের রাশিফল: কর্মক্ষেত্র থেকে প্রেম, কার ভাগ্যে কী?
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কে যেমন সুখবরের আভাস রয়েছে, তেমনি রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (৭ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী রয়েছে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

আজ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের আশঙ্কা রয়েছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় হতে পারে। তবে সঙ্গীতশিল্পীদের জন্য ভালো সময় নয়।

কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। প্রেমে অভিমান বাড়বে। অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন। ব্যবসা মনের মতো হবে না। কোনো নতুন কাজ শুরু করা উচিত হবে না।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। অশান্তি থেকে দূরে থাকুন। টাকাপয়সা চুরি হয়ে যেতে পারে। ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ ঘটতে পারে।

স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধারলাভ করবেন। কোনো ব্যক্তির কারণে কিছু আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে। অফিসে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। তবে অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান।

মিথুন (২১ মে – ২০ জুন)

প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। দাম্পত্যজীবনে সামান্য কারণেই বিবাদ হতে পারে। সংসারে ব্যয় বাড়বে। এছাড়া প্রিয়জনের বিষয়ে খারাপ খবরও আসতে পারে। তাই অশান্তি থেকে সাবধান থাকার চেষ্টা করুন। তবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। সঙ্গীতশাস্ত্রে সাফল্য পাবেন। আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে। তাই ভেবেচিন্তে কথা বলুন।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পাবে। তবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন।

পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। বাড়তি খরচ হতে পারে। আজ একটু সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। প্রেমের ক্ষেত্র খুব একটা শুভ নয়। পেটের সমস্যা বাড়তে পারে।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমেও বিবাদ বাঁধতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। কেউ হয়তো আপনার দুর্বলতার সুযোগ নেবে।

বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অপরের ওপর কাজের দায়িত্ব দেবেন না। কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে। তবে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

দাম্পত্যজীবনে অশান্তির আশঙ্কা। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ বাড়বে। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। ব্যবসায় মিশ্র ফল পাবেন। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি পাবে। কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতিও হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য বিবাদ নিয়ে মানসিক যন্ত্রণা পেতে পারেন।

শারীরিক সমস্যার কারণে কাজে অনীহা দেখা দিতে পারে এবং কাজে ব্যাঘাত ঘটতে পারে। তবে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন। সন্তানের কৃতিত্বে গর্ববোধ হবে। বাবা-মায়ের চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্যজীবনে ক্ষোভ এবং প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায় অশান্তি বাড়তে পারে। তবে অফিসে উন্নতির সুযোগ পেতে পারেন। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের বিষয়ে আলোচনা করুন।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান।

দাম্পত্য সম্পর্কে উন্নতির সম্ভাবনা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানিতে পড়তে পারেন। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রিয়জনের জন্য মনঃকষ্ট পেতে পারেন। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট হবে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

অতিরিক্ত রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। তাই স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। সন্তানের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে হতে পারে। সামাজিক কাজে সুনাম পেতে পারেন।

খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের ক্ষেত্রেও প্রচণ্ড মানসিক চাপে থাকবেন। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে। কোনো মহিলাকে নিয়ে সমস্যা হতে পারে। কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। বুদ্ধির ভুলে কোনো কাজ হাতছাড়া হতে পারে। কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।