logo

মেয়ের রূপের গোপন রহস্য প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়ার মা

মেয়ের রূপের গোপন রহস্য প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়ার মা

নিজেদের ত্বকের যত্নে শুধুমাত্র একটি ফেসপ্যাকই ব্যবহার করেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার মা ডাক্তার মধু চোপড়া। নিজের স্কিনকেয়ার রুটিন শেয়ার করার সময় তিনি এ কথা জানান। 

তিনি জানান, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি সহজ বেসন-হলুদের ফেসপ্যাকই (উপটান) তাদের সুস্থ, উজ্জ্বল ত্বকের গোপন রহস্য।

কেন এই ফেসপ্যাক ব্যবহার করবেন?

ডাক্তার মধু চোপড়া জানান এই প্রাকৃতিক ফেসপ্যাকটি ত্বক পরিষ্কার করে, উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে এবং প্রাকৃতিক ভাবেই ত্বককে সতেজ ও মসৃণ করে। 

সবচেয়ে বড় বিষয়, এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। তাই ত্বকের কোনো ক্ষতি হয় না।

কীভাবে বানাবেন বেসন-হলুদের এই ফেসপ্যাক?

উপকরণ

  • ২ টেবিল চামচ বেসন
  • সামান্য দুধের সর (মালাই)
  • ১ চামচ টক দই
  • এক চিমটি হলুদ
  • ঠান্ডা দুধ (মেশানোর জন্য)

প্রস্তুত প্রণালি

  • একটি বাটিতে বেসন নিন
  • এতে মালাই ও দই যোগ করুন
  • এরপর হলুদ মিশিয়ে দিন
  • শেষে ঠান্ডা দুধ দিয়ে পেস্ট তৈরি করুন

ব্যবহার পদ্ধতি : মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ক্লান্ত ত্বকেও দৃশ্যমান পরিবর্তন আসবে।

গুরুত্বপূর্ণ সতর্কতা : চোখের নিচে কখনোই এই ফেসপ্যাক লাগাবেন না। শরীরের এই অংশের ত্বক খুবই সংবেদনশীল।

সংবেদনশীল ত্বকের জন্য বিকল্প

যদি কোনো উপাদান আপনার ত্বকে মানানসই না হয় তবে নিচের বিকল্পগুলো ব্যবহার করুন। 

বেসনের বদলে: গমের আটা

হলুদের বদলে: লেবুর রস (ভিটামিন C সমৃদ্ধ)

দুধের সর বা মালাইয়ের বদলে: টমেটো কুচি বা আলুর রস

এগুলোও ত্বকের জন্য উপকারী এবং টেক্সচার উন্নত করে।

কতবার ব্যবহার করবেন?

মধু চোপড়া পরামর্শ দেন,  প্রতিদিন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যেতে পারে (বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য)। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সহজ ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনি ঘরেই পাবেন উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক।

কম খরচে, সহজ উপায়ে নিজের স্কিনকেয়ার রুটিনকে আরও কার্যকর করে তুলুন প্রিয়াঙ্কা চোপড়া ও তার মা ডাক্তার মধু চোপড়ার রূপের গোপন স্কিনকেয়ার দিয়ে।

সূত্র : এনডিটিভি