২৪ আগস্ট: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
আজ ২৪ আগস্ট। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬০৮ - প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।
১৬৯০ - ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।
১৯১৩ - ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।
১৯২৯ - বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।
১৯৪৪ - জার্মান সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত।
১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।
১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালি অতিক্রম করেন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।
১৯৭৪ - ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
১৯৮৮- সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন মৃত্যুবরণ করেন।
১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৭১৪ - আলংফ্রা, বার্মিজ রাজা।
১৮০৮ - জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, বাঙালি সমাজসেবী ও শিক্ষাবিদ।
১৮৯৩ - কৃষ্ণচন্দ্র দে, বাংলাসংগীতের আদি ও প্রবাদপুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী।
১৮৯৯ - হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনীয় সাহিত্যিক।
১৮৯৯ - অ্যালবার্ট ক্লুঁদে, বেলজিয়ান জীববিজ্ঞানী এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯১১ - বীণা দাস ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও অগ্নিকন্যা।
১৯২৭ - হ্যারি মার্কোউইটস, আমেরিকান অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৭ - আনিসুর রহমান (পদার্থবিজ্ঞানী)।
১৯২৮ - টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
১৯৩৪ - কেনি বেকার, ইংরেজ অভিনেতা।
১৯৩৬ - এ. এস. বাইয়াট, ইংরেজ ঔপন্যাসিক এবং কবি।
১৯৪৭ - পাওলো কোয়েলহো, ব্রাজিলিয়ান লেখক এবং গীতিকার।
১৯৫৭ - স্টিভেন ফ্রাই, ইংরেজ অভিনেতা, সাংবাদিক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৭৩ - ডেভ চ্যাপেল, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার।
১৯৯১ - পুনম যাদব, ভারতীয় প্রমীলা ক্রিকেটার।
১৯৯৭ - অ্যালান ওয়াকার, একজন নরওয়েজিয়ান রেকর্ড প্রযোজক এবং ডিজে।
মৃত্যু
১৮৮৮ - রুডলফ ক্লাউজিউস, জার্মান পদার্থবিদ এবং গণিতবিদ।
১৮৯৪ - নীলমণি মিত্র, প্রথম বাঙালি স্থপতি।
১৯৫৪ - জেতুলিউ ভার্গাস, ব্রাজিলিয়ান স্বৈরশাসক।
২০০৪ - আইভি রহমান, বাংলাদেশি রাজনীতিবিদ ও সমাজকর্মী।
২০১৩ - নিউটন ডি সর্দি, ব্রাজিলীয় ফুটবলার।
২০১৩ - জুলি হ্যারিস, আমেরিকান অভিনেত্রী।
২০২১ - চার্লি ওয়াটস, ইংরেজ সংগীতজ্ঞ।
২০২৩ - ব্রেই ওয়্যাট, একজন আমেরিকান পেশাদার কুস্তিগির।



