১২ জাতক-জাতিকার ভাগ্যে আজ কী আছে, জানুন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (২৮ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা উচিত। ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা আছে। অতিরিক্ত মুক্ত মানসিকতা রেখে বন্ধুদের সঙ্গে চললে, সমস্যা হতে পারে। আদর্শ টিকিয়ে রাখার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো ভাবে যেন এতে খামতি না হয়।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
পেটের ব্যথায় ভোগান্তির আশঙ্কা আছে। কোনো সমস্যা থাকলে দিনের শেষ দিকে ঠিক হয়ে যেতে পারে। স্ত্রীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। কারও সঙ্গে তর্কে হার মানতে হবে। ঋণ নেওয়ার ব্যাপারে বাড়িতে আলোচনা করতে পারেন। কোনো বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে।
মিথুন (২১ মে–২০ জুন)
ঘর সাজানোর জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। কোনো কাজ ভুলে যাওয়ার ফলে বাড়িতে তুমুল অশান্তি হতে পারে। চাকরির জন্য দিনটি ভালো। বড় কোনো সংস্থায় প্রয়োজন থাকলে কথা বলতে পারেন। বন্ধুরা রাগিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, মাথা ঠান্ডা রাখুন। কোনো পশুর সেবা করতে হতে পারে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। পরিবারের কারও শরীর খারাপ ভাবনায় ফেলতে পারে। ভালো চিকিৎসকের জন্য এই চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় আর্থিক সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। কোর্টের কোনো কাজের অনুমোদনের অপেক্ষায় থাকলে সুখবর আসতে পারে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
বড় আর্থিক সমস্যা থাকতে পারে, তাই ব্যাংকের ঋণ নিয়ে আলোচনার বিশেষ দরকার। প্রেমিকার সঙ্গে সমস্যার সমাধান করুন। ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ পুলিশ পর্যন্ত পৌঁছোনোর আশঙ্কা আছে। প্রতিবেশীর কাছে হাসির পাত্র হতে পারেন।
কর্মক্ষেত্রে প্রতিটি কাজ শান্ত মাথায় পরিচালনা করুন। কিছু কাজের জন্য ব্যবসায় অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে। ব্যবহার নিয়ে বিবাদ হতে পারে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বিবাহিত পুরুষদের বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকা উচিত, সম্পর্কের কথা গোপন থাকবে না। কর্মক্ষেত্রে পালন করতে না পারলে কাউকে কোনো কথা দেবেন না। স্ত্রীর কথা মানুন, ফলাফল ইতিবাচক হবে। কর্মস্থানে তর্কে না জড়ানোই ভালো হবে।
যারা ব্যবসায় নতুন কিছু করবেন তাদের জন্য দিনের দ্বিতীয় অংশটি খুব গুরুত্বপূর্ণ। প্রেমের ব্যাপারে ভালো দিন, মনের ভাব প্রকাশ করে ফেলুন।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা থাকবে। পড়াশোনার জন্য দূরে ভ্রমণ হতে পারে। যে কোনো দিক থেকে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে।
বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। বাড়িতে কুটিল মনোভাব নিয়ে চললে অশান্তি হতে পারে। কাজের চাপে অবসাদ এলে বিশ্রাম নিতে পারেন। ব্যবসায় মালিকের সঙ্গে অশান্তি বাধার আশঙ্কা আছে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
ব্যবসায় ভালো সুযোগ আসবে, তবে গাফিলতিতে নষ্ট হওয়ারও আশঙ্কা আছে। সরকারি সংস্থা থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় করতে গিয়ে অন্যান্য কাজে দেরি হতে পারে।
পেটের সমস্যা থেকে সাবধান থাকতে খাবারের দিকে বিশেষ খেয়াল রাখুন। প্রেমের ব্যাপারে অন্য কারও সাহায্য নিতে যাবেন না। সন্তানদের নিয়ে কোনো চিন্তা থাকলে অবিলম্বে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। পেটের সমস্যায় কষ্ট বাড়তে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। দীর্ঘ দিনের ইচ্ছায় বাড়িতে কোনো ভালো কাজ হতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পেলেও, বাড়ির খরচও বাড়বে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
অফিসে কোনো কাজের জন্য সুনাম পাবেন ঠিকই,তবে কাজের চাপও বাড়বে। বিদেশে থাকা বন্ধুর জন্য মন খারাপ হবে। কোনো কাগজে স্বাক্ষর করার আগে খুব ভালো ভাবে যাচাই করে নিন।
বুকে-পিঠে কষ্ট বাড়তে পারে, দ্রুত চিকিৎসকের কাছে যান। আপনার নাম নিয়ে কেউ কোনো কাজ উদ্ধার করতে চাইবেন, এটা মোটেই হতে দেবেন না। দাম্পত্যজীবনে বাইরের অযাচিত অশান্তি প্রবেশ করতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
শরীরের কোনো পুরোনো সমস্যা ফিরে আসতে পারে। অফিসের বাইরের কাজ মেটানোর সুযোগ পাবেন। টাকা নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। উচ্চশিক্ষায় একটু বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গীর বিশ্বাস অর্জনের চেষ্টা করুন। বাড়িতে মিস্ত্রি কাজ করার ফলে খরচ বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অন্যের কাছে যথেষ্ট গুরুত্ব পাবেন। শত্রুকে নিয়ে ভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মন খারাপ হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। নতুন কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে, তবে এটা ক্ষণস্থায়ী।

