Advertisement

বানিয়ে নিন টক-ঝাল থাই বিফ সালাদ

এশিয়া পোস্ট ডেস্ক
বানিয়ে নিন টক-ঝাল থাই বিফ সালাদ
ছবি : সংগৃহীত

থাই বিফ সালাদ খুবই জনপ্রিয় একটি থাই খাবার। এতে নরম গরুর মাংসের সঙ্গে থাকে টাটকা সবজি, লেবুর টক স্বাদ এবং ঝাল ড্রেসিং। গরমের দিনে হালকা খাবার হিসেবে এটি দারুণ লাগে। আবার স্বাস্থ্য সচেতনদের কাছেও এই সালাদ বেশ পছন্দের।

যা যা লাগবে

  • গরুর মাংস বা বিফ স্টেক ৫০০ গ্রাম
  • লবণ স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • তেল ১ টেবিল চামচ

সালাদের জন্য

  • শসা ১টি
  • টমেটো ২টি
  • পেঁয়াজ ১টি
  • কাঁচা মরিচ ২ থেকে ৩টি
  • ধনিয়া পাতা বা পুদিনা পাতা সামান্য
  • লেটুস পাতা পরিমাণমতো

ড্রেসিংয়ের জন্য

  • লেবুর রস ৩ টেবিল চামচ
  • ফিশ সস ২ টেবিল চামচ
  • সয়াসস ১ টেবিল চামচ
  • চিনি ১ চা চামচ
  • রসুন কুচি ১ চা চামচ
  • শুকনা মরিচ গুঁড়া বা মরিচ কুচি স্বাদমতো

যেভাবে বানাবেন

প্রথমে গরুর মাংসে লবণ ও গোলমরিচ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।

এরপর একটি গ্রিল প্যান বা তাওয়ায় তেল গরম করে মাংস দুই পাশ ভালোভাবে সেঁকে নিন। মাংস রান্না হয়ে গেলে কিছুক্ষণ রেখে পাতলা করে কেটে নিন।

এখন একটি বড় বাটিতে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা মরিচ ও লেটুস পাতা নিন।

অন্য একটি ছোট বাটিতে লেবুর রস, ফিশ সস, সয়াসস, চিনি, রসুন কুচি ও মরিচ মিশিয়ে ড্রেসিং তৈরি করুন।

সবজির সঙ্গে কাটা মাংস মিশিয়ে উপরে ড্রেসিং ঢেলে দিন।

শেষে ধনিয়া পাতা বা পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

পরিবেশনা: ঠান্ডা ঠান্ডা থাই বিফ সালাদ পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে। চাইলে সঙ্গে স্টিকি রাইস বা গার্লিক ব্রেড পরিবেশন করতে পারেন।

টিপস

  • মাংস বেশি রান্না না করাই ভালো, এতে নরম থাকে
  • লেবুর রস বেশি দিলে টক স্বাদ আরও ভালো লাগে
  • পুদিনা পাতা ব্যবহার করলে থাই ফ্লেভার আরও বাড়ে

এই সহজ রেসিপি মেনে চললে ঘরেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল থাই বিফ সালাদ।