ঘরে ১.৫ টন এসি, মাসে বিদ্যুৎ বিল জেনে নিন

গরমের সময় স্বস্তির জন্য অনেকেই ১.৫ টন এসি ব্যবহার করেন। কিন্তু কেনার আগে বা ব্যবহারের সময় সবচেয়ে বড় চিন্তা থাকে, মাসে বিদ্যুৎ বিল কত আসবে? এর নির্দিষ্ট একটি উত্তর নেই, কারণ বিল নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর - এসি কী ধরনের, কতক্ষণ চালানো হচ্ছে, ঘরের তাপমাত্রা, আর বিদ্যুতের ইউনিট মূল্য কত।
প্রতি ঘণ্টায় কত বিদ্যুৎ খরচ হয়
সাধারণভাবে ১.৫ টন নন-ইনভার্টার এসি প্রতি ঘণ্টায় প্রায় ১.৫ থেকে ২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে।
অন্যদিকে ইনভার্টার এসি তুলনামূলক সাশ্রয়ী - এগুলো প্রতি ঘণ্টায় প্রায় ১ থেকে ১.৫ ইউনিট খরচ করে।
স্টার রেটিং অনুযায়ী পার্থক্য
একই ক্ষমতার এসি হলেও বিদ্যুৎ খরচ ভিন্ন হতে পারে। এখানে বড় ভূমিকা রাখে স্টার রেটিং।
৫-স্টার ১.৫ টন এসি
- প্রতি ঘণ্টায় প্রায় ০.৮ ইউনিট বিদ্যুৎ খরচ করে।
- যদি প্রতিদিন ৮ ঘণ্টা চালানো হয়, তাহলে দৈনিক খরচ প্রায় ৬–৬.৫ ইউনিট।
- বাংলাদেশে গড় ইউনিট মূল্য ধরে দিনে প্রায় ৫০ টাকার মতো খরচ হতে পারে।
- সেক্ষেত্রে মাসে বিল আসতে পারে আনুমানিক ১৪০০–১৬০০ টাকা।
৩-স্টার ১.৫ টন এসি
- প্রতি ঘণ্টায় প্রায় ১.১ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে।
- প্রতিদিন ৮ ঘণ্টা ব্যবহার করলে দৈনিক খরচ দাঁড়ায় প্রায় ৮–৯ ইউনিট।
- মাস শেষে বিল হতে পারে প্রায় ১৮০০–২২০০ টাকা।
কোনটি বেশি সাশ্রয়ী?
৫-স্টার এসি শুরুতে দাম বেশি হলেও মাসে গড়ে ৪০০–৬০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারে। দীর্ঘমেয়াদে এটি লাভজনক।
ইনভার্টার প্রযুক্তির সুবিধা
ইনভার্টার বা ডুয়াল ইনভার্টার এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজে থেকেই কম-বেশি কাজ করে। ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে যায়। এতে বিল কম আসে এবং এসির আয়ুও বাড়ে।
বিল কম রাখতে কিছু সহজ উপায়
- তাপমাত্রা ২৪–২৬ ডিগ্রিতে রাখুন
- দরজা-জানালা বন্ধ রাখুন
- নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন
- অপ্রয়োজনে চালু রাখবেন না
১.৫ টন এসির মাসিক বিদ্যুৎ বিল সাধারণত ১৪০০ থেকে ২২০০ টাকার মধ্যে থাকে, তবে ব্যবহারভেদে এটি কম বা বেশি হতে পারে। সঠিকভাবে ব্যবহার করলে খরচ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
.png)
