Advertisement

২ আগস্ট: ইতিহাসের এই দিনের গুরুত্বপূর্ণ ঘটনা

এশিয়া পোস্ট ডেস্ক
২ আগস্ট: ইতিহাসের এই দিনের গুরুত্বপূর্ণ ঘটনা
কম্পাস, দূরবীন, গ্লোব, সেক্সট্যান্ট ও পুরোনো মানচিত্রের গ্রাফিক্স। ছবি: সংগৃহীত

ইতিহাস হলো প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা-চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজকের দিনে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ২ আগস্ট ২০২৬, রোববার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেওয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও নানা বিষয়।

ঘটনাবলি

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

১৭৬৩ - মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্যবাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।

১৭৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।

১৯১৪ - সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।

১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

১৯৩৫ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।

১৯৫৩ - ভারতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।

১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।

১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

২০১০ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়।

২০১৮ - সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

জন্ম

১৬৯৬ - প্রথম মাহমুদ, উসমানীয় খলিফা।

১৮৪১ - বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।

১৮৬১ - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।

১৮৬৮ - হীরালাল সেন, বাঙালি চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা।

১৮৭৬ - পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।

১৮৮৭ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৮৯২ - জ্যাক এল. ওয়ার্নার, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।

১৮৯৯ - মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের ব্যক্তিত্ব।

১৯০০ - হেলেন মর্গান মার্কিন অভিনেত্রী।

১৯২৩ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

১৯২৫ - হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ এবং আর্জেন্টিনার ৪৩তম রাষ্ট্রপতি।

১৯৩১ - ভিলিয়াম শ্রইফ, চেক ফুটবলার।

১৯৫৬ - বিজয় রূপাণী, গুজরাতের পূর্বতন মুখ্যমন্ত্রী।

১৯৭৬ - স্যাম ওয়ার্থিংটন, ইংরেজ-অস্ট্রেলিয়ান অভিনেতা এবং প্রযোজক।

মৃত্যু

৮৫৫ - আহমদ বিন হাম্বল, আরব ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ।

১৮৪৪ - রামকমল সেন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব, অভিধান প্রণেতা ও ব্যাংক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।

১৮৪৯ - মুহাম্মদ আলি পাশা, উসমানীয় সেনাবাহিনীর একজন উসমানীয় আলবেনীয় কমান্ডার।

১৯২২ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।

১৯২৩ - ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।

১৯৩৪ - পল ভন হিন্ডেনবার্গ, জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর সেনা বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল।

১৯৭৬ - ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।

১৯৮০ -রামকিঙ্কর বেইজ ভারতীয় বাঙালি ভাস্কর।

১৯৯৩ - কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

২০০২ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।

২০১৬ - আহমেদ হাসান, মিশরীয়-মার্কিন বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।