logo

চিকিৎসকদের মতে দিনের শুরুটা যেভাবে হওয়া উচিত

চিকিৎসকদের মতে দিনের শুরুটা যেভাবে হওয়া উচিত

সকালে ঘুম থেকে উঠে আপনি কী করেন, সেটিই অনেকটাই নির্ধারণ করে আপনার সারাটা দিন কেমন যাবে। কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস আপনার শরীর ও মন- দুটোকেই ভালো রাখতে পারে।

চিকিৎসকদের মতে, সকালে ছোট ছোট স্বাস্থ্যকর পরিবর্তন আপনার শক্তি, মনোযোগ ও মানসিক স্থিতি বাড়াতে বড় ভূমিকা রাখে।

দিনের শুরুতেই পানি পান করুন : সারারাত ঘুমানোর ফলে শরীর অনেকক্ষণ পানি পায় না। তাই ঘুম থেকে উঠেই প্রথম এক গ্লাস পানি পান করুন। এতে করে আপনার শরীর হাইড্রেটের হয়, হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং এনার্জি বাড়ে।

বিছানায় বসেই হালকা স্ট্রেচিং করুন : ঘুম থেকে উঠে হঠাৎ উঠে দাঁড়ানোটা শরীরের জন্য ক্ষতিকর। এর বদলে কিছুক্ষণ স্ট্রেচিং করলে আপনার পেশি ও মেরুদণ্ড প্রস্তুত জেহে ওঠে। এতে কোনো ধরনের আঘাতের ঝুঁকি কমে এবং শরীর ধীরে ধীরে সচল হয়। 

কৃতজ্ঞতা চর্চা করুন : দিনের শুরুটা ইতিবাচকভাবে করতে চাইলে কয়েক সেকেন্ড সময় নিন। সময় নিয়ে ভাবুন আপনি কোন তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞরোধ আপনার মস্তিস্কে মানসিক চাপ কমাতে এবং ভালো অনুভূতি তৈরি করতে সাহায্য করে। এতে দিনের শুরুতেই মন ও মস্তিস্ক ইতিবাচক অনূভূতি পায়। 

পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ নাশতা খান : সকালের খাবার কখনই বাদ দেবেন না। বরং এমন খাবার বেছে নিন যাতে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি থাকে। এবং সকালের শুরুতেই মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। ডিম, দই, ফল, ওটস ইত্যাদি সকালের জন্য ভালো পছন্দ। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং দীর্ঘসময় পেট ভরা রাখে।

ঘুম থেকে উঠেই ফোন ধরবেন না : অনেকেই ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেন। গবেষণা বলে, এতে মানসিক চাপ বাড়ে ও মনোযোগ নষ্ট হয়। তাই এর বদলে কিছুক্ষণ নিজেকে সময় দিন।

সকালে সূর্যের আলোতে কিছু সময় কাটান : সকালের প্রাকৃতিক আলো শরীরের জৈবঘড়ি (biological clock) ঠিক রাখতে সাহায্য করে। এটি আপনার মুড ভালো করে ও ঘুমের মানও উন্নত করে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মাইন্ডফুলনেস : সকালে উঠে গভীর শ্বাস নেওয়া বা ধ্যান করার অভ্যাস করুন। কয়েক মিনিটের এ অভ্যাস মানসিক চাপ কমায়, মন শান্ত করে ও উদ্বেগ কমতে সাহায্য করে।

দিনের পরিকল্পনা ঠিক করুন : সকালে কয়েক মিনিট সময় নিয়ে ভাবুন - আজ কী কী কাজ করবেন, কোনটা আগে করবেন, কীভাবে করবেন। এতে যেমন কাজের গতি বাড়ে, তেমনি দিনটি গোছানো থাকে।

সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো : সকালের শুরু থেকেই শরীরের ভঙ্গি ঠিক রাখা জরুরি। পা মাটিতে সমানভাবে রাখুন, কাঁধ শিথিল রাখুন ও শরীর সোজা রাখুন। এতে পিঠের ব্যথা কমে এবং শরীর ভালো থাকে।

মনে রাখবেন, স্বাস্থ্য ভালো রাখতে বড় কোনো পরিবর্তনের দরকার নেই। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই বড় পার্থক্য গড়ে দেয়। সকালে উঠে পানি পান, হালকা ব্যায়াম, পুষ্টিকর খাবার খাওয়া ও ইতিবাচক চিন্তা করা—এই সহজ বিষয়গুলো অনুসরণ করলে আপনার দিন শুরু হবে আরও প্রাণবন্ত ও সুস্থভাবে।