রাশিফলে জানুন আজ কেমন কাটবে আপনার দিন

কারও জন্য দিনটি বয়ে আনতে পারে নতুন সুযোগ ও কাঙ্ক্ষিত সুসংবাদ, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে অর্থচিন্তা কিংবা সম্পর্কের টানাপোড়েন। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ; সব মিলিয়ে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনটি কেমন যাবে, কোথায় সতর্ক থাকতে হবে এবং কোথায় মিলতে পারে কাঙ্ক্ষিত সাফল্য তা দেখে নিন আজকের রাশিফলে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
দিনের শুরুতে কোনো কারণে মন অশান্ত হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া প্রয়োজন। গুণী ব্যক্তির পরামর্শে শেয়ারবাজারে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আসতে পারে কোনো শুভ সংবাদ। জীবনসঙ্গীকে নিয়ে কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ রয়েছে। নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। তবে কর্মক্ষেত্রে কিছুটা শঙ্কা ও দুশ্চিন্তা কাজ করতে পারে। সামগ্রিকভাবে কর্ম ও আর্থিক দিক চলনসই থাকবে।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
অন্যের ভুলের কারণে অনাকাঙ্ক্ষিত বদনামের ভাগীদার হতে হতে পারে। কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। নতুন ব্যবসা সংক্রান্ত ভালো সংবাদ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের দিনটি বেশ আনন্দের কাটবে। কর্মক্ষেত্রের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ব্যবসায় সাময়িক আর্থিক সংকট দেখা দিলেও বাবার সহযোগিতা তা কেটে যাবে। তবে পেশাগত ও পারিবারিক পরিবেশে কিছুটা অশান্তি দেখা দিতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
পরিবারের বয়স্ক কোনো সদস্যের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। বাড়িতে দূর সম্পর্কের কোনো বন্ধুর আগমন ঘটতে পারে। সন্তানকে নিয়ে আনন্দদায়ক ভ্রমণের সুযোগ আসবে। অফিসে অপ্রয়োজনীয় জটিলতা ও শত্রু বৃদ্ধি থেকে সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে দিনটি চমৎকার কাটবে। সামাজিক কোনো কর্মসূচিতে অংশ নিতে হতে পারে। অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে সম্মানহানির আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা বাড়বে।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
ব্যবসা-সংক্রান্ত চিন্তায় দিনের বড় অংশ অতিবাহিত হবে। সন্তানের কোনো আচরণের কারণে পারিবারিক শান্তিতে ব্যাঘাত ঘটতে পারে। তবে আয় ও কর্মক্ষেত্রে নতুন লাভের সুযোগ তৈরি হবে। আর্থিক টানাটানি কিছুটা থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব। কারও দেওয়া কথা রাখতে গিয়ে অর্থ অপচয় হতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
সকালের দিকে জীবনসঙ্গীর সঙ্গে অকারণ মনোমালিন্য হতে পারে। পারস্পরিক বোঝাপড়ার অভাবে প্রেমে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। তবে নিকটাত্মীয় বা বন্ধুর সান্নিধ্যে আনন্দ পাবেন। ব্যবসায় পাওনাদার বা মহাজনের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। শেয়ারবাজার থেকে হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মস্থলে দায়িত্ব বা কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
দিনের শুরুতে কোনো আত্মীয়ের মাধ্যমে অপ্রিয় খবর পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত শুভ কাটবে। তবে হঠকারী কোনো সিদ্ধান্তে আইনি জটিলতায় যেন জড়াতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকুন। মূল্যবান কোনো উপহার পেয়ে মন চাঙ্গা হয়ে উঠবে। দুপুরের পর ব্যবসায় আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। অফিসে কাজের পরিবেশ নিয়ে সচেতন থাকুন।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
অতীতের কোনো পুরনো বিতর্কের জেরে দিনের শুরুতে মনের ওপর চাপ সৃষ্টি হতে পারে। ব্যবসায় নতুন কোনো যোগাযোগ ভবিষ্যতে সুফল এনে দেবে। পরিবারে শান্তি বজায় থাকলেও কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। অনাকাঙ্ক্ষিতভাবে ব্যবসায় অর্থহানি কিংবা সম্মানহানির আশঙ্কা রয়েছে। ফাটকা বা লটারিতে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
প্রেমের ক্ষেত্রে হতাশা ও মানসিক অস্থিরতা কাজ করতে পারে। বাড়িতে দূর আত্মীয়ের আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মানসিক চাপ কিছুটা কমবে। তবে আশানুরূপ আয় নাও হতে পারে। অন্যের অনুরোধে বা সহায়তায় ঋণ করতে হতে পারে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে। বাবাকে বিশেষ কোনো উপহার দিয়ে আনন্দ পাবেন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পারিবারিক কোনো বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। তবে আয় ও যোগাযোগের নতুন পথ উন্মোচিত হবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ হাতে আসতে পারে। অফিসে অযথা বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। ভাইদের সঙ্গে পারিবারিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। বেকারদের জন্য নতুন চাকরির খবর আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনার খরচ কিছুটা বৃদ্ধি পাবে।
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
ব্যবসায়িক বা পেশাগত ভালো কোনো যোগাযোগে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। তবে অসাবধানতায় অফিসে কাজে ভুল হতে পারে। শারীরিক স্বাস্থ্যে কিছুটা অবনতি ঘটতে পারে। শেয়ারবাজারে ইতিবাচক খবর পেতে পারেন। স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরে আসার সুযোগ মিলবে। প্রতিষ্ঠানের কর্মচারী বা অধীনস্থদের দুর্ঘটনাজনিত আঘাত পাওয়ার ঝুঁকি রয়েছে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
সন্তানের ভবিষ্যৎ বা আচরণ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে রোমাঞ্চ ও আনন্দের মধ্য দিয়ে দিনের সিংহভাগ সময় কাটবে। ব্যবসা স্বাভাবিক গতিতে চলবে। স্বজনদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। গৃহস্থালি কাজের জন্য নতুন জিনিসপত্র কেনাকাটা হতে পারে। অভিমানের কারণে প্রেমে সাময়িক দূরত্ব তৈরি হলেও সম্পর্কের আন্তরিকতা বজায় থাকবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামগ্রিকভাবে দিনটি আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। আয়ের ধারাবাহিকতা ভালো থাকায় মন ভালো থাকবে। তবে ব্যবসায়িক কাজে ব্যয় হঠাৎ বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় স্বাভাবিক গতি বজায় থাকবে। গৃহস্থালি খাতে টুকটাক খরচ বাড়বে। নতুন ব্যবসায়িক যোগযোগের শুভ বার্তা পেতে পারেন। শুভ কোনো কাজের উদ্দেশ্যে অর্থ ব্যয় হবে। বাবার সঙ্গে মতাদর্শগত তর্ক এড়িয়ে চলা ভালো।
