logo

আর্থিকভাবে লাভবান হবে সিংহ, চাপে থাকবে মীন

আনন্দবাজার
আনন্দবাজার
আর্থিকভাবে লাভবান হবে সিংহ, চাপে থাকবে মীন
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (২৪ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

বিশেষ কারও প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। তবে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের জিন্য দিনটি শুভ। আপনজনদের থেকে আঘাতের আশঙ্কা আছে। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সহজ থাকুন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসার ক্ষেত্রে দ্বিধা দূর করতে পারেন। কারও সঙ্গে জরুরি কথা ভাগ করে নিতে যাবেন না।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

কর্মক্ষেত্রে নীতি বজায় রাখুন এবং ব্যবসার ক্ষেত্রে বুঝেশুনে কথা বলুন। মূলধনের ওপর জোর দিন। কাজের দক্ষতার মাধ্যমে নিজের জায়গা বজায় রাখতে পারবেন। পরিশ্রমের মাধ্যমে ফল পেতে পারেন।

প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন। প্রেমের বিষয়ে ধৈর্য ধরুন। সমাজে প্রভাব বাড়াতে পারবেন। বাড়ির বিষয়ে আগ্রহ থাকবে। দায়িত্বশীল ব্যক্তিদের জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।

মিথুন (২১ মে – ২০ জুন)

কোনো ধরনের বিবাদে জড়াবেন না। বাড়ির কাজের বিষয়গুলো গতি পাবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। লক্ষ্যের প্রতি স্থির থাকুন। পেশাদারি কাজে এগিয়ে থাকতে পারবেন। অফিসে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। দুপুরের পরে ব্যবসার কাজে গতি আসার সম্ভাবনা আছে। অংশীদারি ব্যবসায় আর্থিক লাভ মোটামুটি থাকবে।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রেমে সুন্দর মানসিকতা বজায় রাখুন। তবে নতুন বন্ধুর কাছে অতি উৎসাহ দেখাবেন না। স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা আছে। বাবার সহযোগিতা বজায় থাকবে।

অফিসে জরুরি কথা বলতে দ্বিধা অনুভব করতে পারেন। কর্মীদের সঙ্গে নিয়ে এগিয়ে যান। আর্থিক লেনদেন এড়িয়ে চলুন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

দ্রুত কাউকে বিশ্বাস করবেন না। আদালতের রায় আপনার পক্ষে থাকতে পারে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেবেন না। পড়াশোনার দিকে মনোযোগ দিন। ব্যবসার বিষয়ে আগ্রহ থাকতে পারে, পরিশ্রম করুন। দুপুরের পরে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং যথেষ্ট অর্থ আসতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। কাজের গতি বজায় রাখুন। আর্থিক বিষয়ে খুব ভালো সুযোগ পেতে পারেন। জমি ও বাড়ি কেনার জন্য খুব ভালো সময়। ব্যবসায় সাহায্য মিলতে পারে। শেয়ারে সাফল্যের হার ভালো থাকার সম্ভাবনা আছে। ছোট ব্যবসা উন্নত হতে পারে। কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

পারিবারিক সম্পর্কে উন্নতি হবে এবং পরিজনদের সঙ্গে মেলামেশা বাড়ার সম্ভাবনা আছে। দাম্পত্যজীবন সুখের হতে পারে।

কাজ সংক্রান্ত আলোচনায় এগিয়ে থাকবেন। সহকর্মীদের সমর্থন পাবেন। আপনার কোনো কাজের জন্য অফিসের লোকেরা খুশি হতে পারে। কর্মক্ষমতা বাড়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে কোনো প্রকার বিবাদ হতে পারে। ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

বাড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে চাকরির দায়িত্ব পালন করতে একটু চাপ বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করুন। কাজের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন এবং ব্যবসার ব্যাপারে গোপনীয়তা রক্ষা করুন। অপরের দ্বারা প্রভাবিত হতে পারেন। শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। দুপুরের পরে কাজের চাপ বাড়তে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

পরিবারে সুখের পরিবেশ থাকবে। বন্ধুর থেকে বেশি প্রত্যাশা রাখবেন না। ভাজাপোড়া খাওয়া এড়িয়ে চলুন। কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করবেন না। শত্রুদের থেকে সাবধান থাকুন। রপ্তানি ব্যবসায় সচেতন থাকুন। বাজেট এবং কাঁচামালের দিকে নজর দিন। লক্ষ্যপূরণের চেষ্টা করুন। নতুন ব্যবসার বিষয়ে প্রস্তুতি বাড়াতে পারেন।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন। প্রতিবেশীর সহযোগিতা পেতে পারেন। কাজের ক্ষেত্র ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার সব বিষয়ে উন্নতি হতে পারে।

আগুনের কাজ এড়িয়ে চলুন। কাজ প্রত্যাশার চেয়ে ভালো হলেও আয় খুব একটা ভালো হবে না। মানুষকে মনে রাখার চেষ্টা করুন। ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

ভ্রমণ ও বিনোদনের সুযোগ আসতে পারে। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। পরিবারের কাজে উৎসাহিত থাকবেন। সকালের দিকে ব্যবসায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। তবে দুপুরের পরে সাফল্যের হার বেশি থাকতে পারে। শেয়ারে সঠিক সুযোগের সদ্ব্যবহার করুন। ব্যবসায় কোনো বিবাদের দ্রুত সমাধান করার চেষ্টা করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

পরিবারের জন্য সুখী থাকবেন। কর্মীদের ওপর ভরসা বাড়তে পারে। সহকর্মীদের প্রতি ভালো আচরণ করুন। বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা আছে।

আর্থিক দিক ভালো থাকবে না। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। ব্যবসায় আত্মবিশ্বাস বজায় রাখুন। বাবার স্বাস্থ্য ভালো থাকতে পারে।