২৬ জুন: ইতিহাসের পাতায় দেখুন আজকের দিনটি

সময় তার নিজস্ব গতিতে অবিরাম এগিয়ে চলে, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বিকশিত হয় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, প্রজ্ঞাবান মনীষী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্ম ও মৃত্যু—সব মিলিয়েই ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাসের দীর্ঘ অধ্যায়।
প্রতিটি দিনই তাই বয়ে আনে নতুন গল্প, উন্মোচন করে অজানা সম্ভাবনার দুয়ার। আজ ২৬ জুন। এই দিনেই ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম নিয়েছেন কিংবা পৃথিবী ছেড়েছেন এমন অনেক আলোচিত ও স্মরণীয় ব্যক্তি।
ঘটনাবলি
১২৮৪ - কিংবদন্তির হ্যামিলনের বংশীবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।
১৪৮৩ - রাজা তৃতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজা হন।
১৫৩৯ - চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন।
১৮৩০ - রাজা চতুর্থ উইলিয়ামের ব্রিটিশ সিংহাসনে আরোহণ।
১৮৪৭ - লাইবেরিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৮৪৮ - আমেরিকায় খাদ্য আইন চালু হয়।
১৯৩৪ - প্রথমবারের মতো ব্যবহারিক হেলিকপ্টারফক উল্ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
১৯৪৫ - সানফ্রান্সিসকোতে জাতিসংঘ প্রতিষ্ঠায় জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। ৫০টি দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করে।
১৯৫২ - মিশরের রাজা ফারুক তার ছেলে ফুয়াদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
১৯৫৭ - গুয়েতেমালার একনায়ক কার্লোস ক্যাস্টিলো আরমাস নিহত হন।
১৯৫৯ - উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজের জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেওয়া হয়।
১৯৬০ - সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৯৬০ - গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কারের স্বাধীনতা লাভ।
১৯৭৮ - দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৭৯ - কিংবদন্তির মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
১৯৯২ - বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।
২০০০ - এই দিন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।
জন্ম
১৫৭৫ - ডেনমার্ক ও নরওয়ের রানি অ্যান ক্যাথরিন।
১৮৩৮ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
১৮৭৩ - গওহর জান, ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিল্পী।
১৮৮৭ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার একজন কবি ও লেখক।
১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির প্রথম সমাজতন্ত্রবাদী রাষ্ট্রপতি।
১৯১২ - জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১৩ - এমে সেজায়ার, মার্তিনিকের একজন ফ্রাঙ্কোফোন কবি, লেখক, এবং রাজনীতিবিদ।
১৯১৪ - সুলতান আহমদ নানুপুরী, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
১৯৩৪ - কামাল লোহানী, বাংলাদেশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
১৯৪০ - কেতকী কুশারী ডাইসন, ভারতীয় বংশোদ্ভূত কবি, লেখিকা, অনুবাদক ও গবেষক।
১৯৫১ - গ্যারি গিলমোর, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭০ - পল টমাস অ্যান্ডারসন, মার্কিন চলচ্চিত্র নির্মাতা।
১৯৮৩ - নিক কম্পটন, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
১৯৯৩ - আরিয়ানা গ্রান্দে, মার্কিন গায়িকা ও অভিনেত্রী।
মৃত্যু
১২৭৪ - নাসির আল দিন তুসি, পারস্য বিজ্ঞানী ও লেখক।
১৮৩০ - ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জ।
১৮৩৬ - ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি জাতীয় সংগীতের লেখক।
১৯৩৭ - যোগীন্দ্রনাথ সরকার, বাঙালি শিশুসাহিত্যিক।
১৯৩৯ - ফোর্ড ম্যাডক্স ফোর্ড, ইংরেজ ঔপন্যাসিক, কবি, সমালোচক ও সম্পাদক।
১৯৪৩ - কার্ল লান্ডস্টাইনার, নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক।
১৯৬৪ - নগেন্দ্রচন্দ্র শ্যাম, শিলচরের আইনজীবী, সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৯৪ - জাহানারা ইমাম, বাংলাদেশি লেখিকা।
২০০৪ - এম আর আখতার মুকুল, বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক ও কথক।





