আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের (৫ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
আর্থিক লাভের সম্ভাবনা আছে। অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। বিশ্বস্ত কোনো ব্যক্তি অপমান করতে পারে। বাবার সঙ্গে ব্যবসার বিষয়ে কথা হতে পারে। পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা আছে। প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করতে পারেন।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময় কাটতে পারে। তবে ভালোবাসার মানুষের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা আছে। স্ত্রীর ব্যস্ততা থাকতে পারে।
স্বামী বা স্ত্রীর বিশ্বস্ততা বাড়বে। ব্যবসায় উন্নতি হতে পারে।
দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হতে পারে। কাজকর্ম করার অনন্য উপায়গুলো কর্মস্থানে মানুষজনকে আগ্রহী করতে পারে।
মিথুন (২১ মে–২০ জুন)
সঙ্গীকে সময় দিন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওজন নিয়ন্ত্রণে রাখতে শরীরচর্চা করতে পারেন। সন্ধ্যার সময়টা ভালো কাটতে পারে।
নতুন ব্যবসা শুরু করতে চাইলে বাড়ির বড়দের সঙ্গে কথা বলুন। অংশীদারদের কোনো কথা সহজে বিশ্বাস করবেন না। ব্যবসায় মন দিয়ে কাজ করতে হবে।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
কোনো বন্ধু সাহায্যের প্রত্যাশা করতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অশান্তি হতে পারে। আত্মীয়েরা অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে।
কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে বন্ধুত্ব করতে পারে। ব্যবসায় মনোযোগী হওয়া দরকার। ব্যবসায় অংশীদাররা বিচলিত করতে পারে।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
ভাইবোনদের কাছ থেকে পরামর্শ নিন। স্ত্রী কোনো কারণে রেগে থাকতে পারে। বন্ধুর সহায়তায় আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন। সঙ্গীর একটি নতুন বিস্ময়কর রূপ দেখতে পাবেন।
ব্যবসায়িক অংশীদাররা সহায়তা করবে। বাবার সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা হতে পারে। ব্যস্ত থাকা সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
পরিবারের সদস্যদের কোনো ভাবেই সন্তুষ্ট করতে পারবেন না। দুপুরের পরে কাজের চাপ কমতে পারে। কিছু উপভোগ করার মেজাজে থাকবেন। আঘাতের আশঙ্কা আছে। সন্তান পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করতে পারে। অফিসের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সহকর্মীর সাহায্য নিতে হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
স্বামী বা স্ত্রীর কোনো কাজে মন ভালো হয়ে যেতে পারে। সন্ধ্যার পরে বেশ আনন্দে সময় কাটবে। বাড়িতে আত্মীয় বা বন্ধুরা আসতে পারেন।
প্রেমের জন্য দিনটি ভালো। নিজের জন্য সময় বের করুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিলে লাভবান হতে পারেন। অফিসে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন।
ধর্মীয় কাজে দান করতে পারেন। এর ফলে শান্তি পাবেন। ব্যবসায় যুক্তিসম্মত হওয়ার চেষ্টা করুন। সঙ্গীর সঙ্গে কথা-কাটাকাটি হতে পারে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
রাতের দিকে আর্থিক লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঋণ দেওয়া কোনো টাকা ফেরত পেতে পারেন। কাজের সমস্যা গুরুতর হবে, কিন্তু চারপাশের মানুষের সহায়তায় তা ঠিক হয়ে যেতে পারে।
বিবাহিত জীবনে একটু সময় দেওয়া দরকার। বাড়িতে কোনো বিবাদ বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসছেন, তাদের শান্ত থাকা জরুরি।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার আচরণ সবার মনোযোগ আকর্ষণ করবে। সন্তানের জন্য আনন্দ বাড়বে। তবে মা বা বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর ব্যয় করতে হতে পারে।
ব্যবসার কাজে খুব বেশি বিচলিত হবেন না। উদ্যম খুব ভালো ফল আনতে পারে। ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা আছে।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষের দিকে কোনো অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশির কারণ হবে।
বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। স্বামী বা স্ত্রীকে কোনো উপহার দেওয়ার জন্য খরচ বাড়তে পারে। আর্থিক অবস্থার একটু অবনতি ঘটতে পারে। প্রেমের সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। অসাবধানতা অসুস্থ করতে পারে। দিনের শুরুতে কাজের চাপ কম থাকবে। কোনো কাছের মানুষের সঙ্গে দেখা করে আনন্দ পেতে পারেন।
মায়ের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। ব্যবসার থেকে কিছু আয় বাড়বে।
