logo

আর্থিক উন্নতি নাকি খরচের চাপ, রাশিফলে দেখুন কেমন যাবে আজ

আনন্দবাজার
আনন্দবাজার
আর্থিক উন্নতি নাকি খরচের চাপ, রাশিফলে দেখুন কেমন যাবে আজ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক সোমবারের (১২ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী রয়েছে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। অশান্তি থেকে দূরে থাকুন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে এবং বন্ধুদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

দাম্পত্যজীবনে সামান্য কারণে বিবাদের আশঙ্কা রয়েছে। প্রিয়জনের বিষয়ে কোনো খারাপ খবর আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে। সংসারের ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হবে। লিভারের সমস্যা বাড়তে পারে। আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)

প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালান, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। প্রেমে চাপ বাড়তে পারে।

পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ ও পেটের সমস্যা বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। তাই ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে। বন্ধুদের দিক থেকেও খারাপ কিছু ঘটতে পারে। অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না। সব দরকারি কাজ সেরে ফেলুন। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে।

প্রেমে বিবাদের সম্ভাবনা। যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি পাবে। সংসারের খরচ নিয়ে দাম্পত্যকলহ হতে পারে। দাম্পত্যজীবনে অশান্তি হবে। মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট হবে। কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি হতে পারে। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে। তবে ব্যবসায় আয় বাড়তে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। তবে ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা ও মনঃকষ্ট দেখা দিতে পারে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন। সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন। বাবা-মায়ের চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যকলহ নিয়ে অশান্তি হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্যজীবনে ক্ষোভ বাড়তে পারে। প্রেমে অভিমান বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের বিষয়ে আলোচনা।

চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পাবেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ কাজে লাগান। তবে মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকার চেষ্টা করুন। চাকরির ব্যাপারে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ভ্রমণের বিষয়ে বাড়িতে আলোচনা হতে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হতে পারে। বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ করবেন। প্রিয়জনের জন্য মনঃকষ্ট পেতে পারেন। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে এবং প্রয়োজনে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মুরুব্বিদের কোনো খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা দিতে পারে। বাড়তি কাজের জন্য সময় নষ্ট হবে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। সামাজিক কাজে সুনাম লাভ করতে পারবেন।

মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। আইনজীবী এবং সরকারি কর্মচারীদের জন্য ভালো দিন। নির্বুদ্ধিতার জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে। কারো প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে। ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের ভালোবাসা পেতে পারেন।

স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনো মহিলাকে নিয়ে বিপত্তি ঘটতে পারে। ঋণ মওকুফ হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করতে পারেন। কোনো নতুন কাজ শুরু করা উচিৎ হবে না। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। রক্তচাপ ওঠানামা করতে পারে। কোনো আত্মীয়কে নিয়ে বিবাদের সম্ভাবনা। প্রেমে অভিমান বাড়তে পারে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভালো সময় নয়।