logo

আজ জাতীয় লেবুর শরবত দিবস

আজ জাতীয় লেবুর শরবত দিবস

গরমের দিনে এক গ্লাস লেবুর শরবতের (Lemonade) মতো স্বস্তি খুব কমই পাওয়া যায়। টক-মিষ্টি এই পানীয় শুধু তৃষ্ণা মেটায় না, বরং এটি ঘিরে তৈরি হয়েছে একটি বিশেষ দিন ‘লেবুর শরবত’ দিবস।

এই দিনটি উদযাপন করা হয়  লেবুর শরবত পান করার মাধ্যমে। বিভিন্ন দেশে  লেবুর শরবত বা লেমনেড স্টল বসিয়ে শিশুদের উদ্যোক্তা হওয়ার প্রথম পাঠও শেখানো হয় এ দিনে।

কীভাবে শুরু হলো এই দিন

লিসা ও মাইকেল হোলথাউস ২০০৭ সালে ন্যাশনাল লেমনেড ডে শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল- শিশুদের ব্যবসা, নেতৃত্ব এবং অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে শেখানো।

লিসা হোলথাউসের শৈশবের একটি অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের অনুপ্রেরণা আসে। ছোটবেলায় তিনি একটি পোষা কচ্ছপ কিনতে চেয়েছিলেন, আর তার বাবা তাকে লেমনেড স্টল বসিয়ে নিজেই টাকা উপার্জন করতে উৎসাহ দেন। সেই অভিজ্ঞতাই পরবর্তীতে এই দিবসের ভিত্তি তৈরি করে।

বর্তমানে বিশ্বজুরে প্রতি বছর প্রায় আড়াই লাখেরও বেশি শিশু এই আয়োজনে অংশ নেয়।

এ দিনের ইতিহাস

লেবু (Lemon) থেকে তৈরি এই পানীয়ের ইতিহাস বেশ পুরোনো। ধারণা করা হয়, খ্রিস্টীয় প্রথম শতকে ভারত থেকে লেবুর উৎপত্তি, যা পরে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়ে।

১৩শ শতকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রথম লেবুর রস দিয়ে পানীয় তৈরির প্রচলন শুরু হয়, যা তখন ওষুধ হিসেবেও ব্যবহৃত হতো। পরে ১৭শ শতকে ইউরোপীয় বসতকারীরা লেমনেডকে আমেরিকায় নিয়ে আসেন।

আর শিল্পবিপ্লবের সময় থেকে শিশুদের ছোট ব্যবসা শেখানোর একটি মাধ্যম হিসেবে লেমনেড স্টল জনপ্রিয় হয়ে ওঠে।