logo
Advertisement

রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে

আনন্দবাজার
আনন্দবাজার
রাশিফলে দেখে নিন আজ আপনার দিনটি কেমন কাটতে পারে
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

দৈনন্দিন জীবনের উত্থান-পতন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা আগাম সতর্কতার জন্য অনেকেই চোখ রাখেন গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর। আজ আপনার ভাগ্য ঠিক কী বলছে? রাশিভেদে কেমন যেতে পারে আজকের (রোববার, ২০ সেপ্টেম্বর) দিনটি—চলুন একনজরে জেনে নেওয়া যাক।

মেষ

ব্যবসার কাজকর্ম ফেলে না রেখে সেরে ফেলুন। লোহাবিক্রেতাদের উন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যা কেটে যেতে পারে। তবে অফিসে কথা বলার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বাড়িতে দায়িত্ব বৃদ্ধি পাবে। বাবার সান্নিধ্য পেতে পারেন। প্রেমজীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। পানিপথে ভ্রমণের সুযোগ আসতে পারে।

বৃষ

বাড়িতে কাজের চাপ বেশি থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলো অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষের কাছে ঠকে যেতে পারেন। দূরের কোনো বন্ধুর খবর পেতে পারেন। শেয়ারে উন্নতি নিশ্চিত। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

মিথুন

ছোট ব্যবসার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে আমদানি-রপ্তানির জন্য শুভ একটি দিন। প্রেম এবং পারিবারিক ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন। বাড়তি উপার্জন হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট

আজ আপনার কোনো পুরনো বন্ধু শত্রুতা করতে পারে। তাই সাবধান থাকুন। অনেক দিনের কোনো ইচ্ছা স্ত্রীর দ্বারা পূরণ হতে পারে। ব্যবসায় লাভ হবে। গবেষকেরা বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। সকালের দিকে পেটের সমস্যায় ভুগতে হতে পারে।

সিংহ

কাজের চাপের ফলে বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসার খরচ বৃদ্ধি পেতে পারে। রাস্তার ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শিল্পীদের আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনায় উন্নতি হতে পারে। পড়াশোনার জন্য বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে।

কন্যা

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। দুপুরের পর ব্যবসায় লাভ হতে পারে। তবে প্রতিবেশী ব্যবসায়ীকে নিয়ে চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন, আঘাত লাগার আশঙ্কা রয়েছে। মহাজনের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন।

তুলা

অনেক দিন থেকে ফেলে রাখা কোনো কাজ আজ সকালে সেরে ফেলুন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। স্ত্রীর শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে। শিল্পীদের সামনে বিশেষ সুযোগ আসতে পারে।

বৃশ্চিক

বুদ্ধির জোরে ব্যবসায় ভালো আয় হতে পারে। কিন্তু কর্মচারীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। পেশাদারদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। শিল্পীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেমের দিকটা বেশ ভালোই কাটবে। তবে বাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে।

ধনু

আজ পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। শেয়ারে অর্থ বিনিয়োগের আগে চিন্তাভাবনা করুন। ভ্রমণ সুখকর হবে না, কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। সমস্যায় পড়লে সঙ্গীর সাহায্য পাবেন। ঘাড়ে ব্যথা বাড়ার আশঙ্কা। প্রেমের জীবন সুখের হবে। কর্মচারীর কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে।

মকর

পারিবারিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা। বাড়িতে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে। বেকারদের জন্য আজ সুখবর আসতে পারে। দুপুরের পর কাজের অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার বিষয়েই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না।

কুম্ভ

সকালের দিকে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। গাড়ি নিয়ে রাস্তায় ভোগান্তি হতে পারে। গবেষণায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। ব্যবসার বিষয়ে কিছু লাভ হতে পারে। শিল্পীরা ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন।

মীন

স্বামী-স্ত্রীর সম্পর্ক আগের থেকে ভালো হবে। সকালের দিকে কারোর (বা কারো) থেকে সাহায্য পাবেন। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। তবে ব্যবসায় সমস্যা দেখা দেখা দিতে পারে। চিকিৎসকদের দিনটি ভালো কাটবে। বাবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন।