logo

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত দিল্লিতেও

এনডিটিভি
এনডিটিভি
ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত দিল্লিতেও
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেট। ছবি: এনডিটিভি

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত প্রায় ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রাত প্রায় ১০টা ৪০ মিনিটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এর আগে অনেক মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়ে অন্যরাও তা টের পেয়েছেন কি না জানতে চান।

দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার অন্তত একজন বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভূমিকম্পের সময় তিনি নিজের সোফা নড়তে দেখেছেন।

এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শুরু হয় নানা ধরনের মিম ও রসিকতা। বিভিন্ন সিনেমা, টেলিভিশন সিরিজ ও অ্যানিমেটেড সিরিজের দৃশ্য ও GIF ব্যবহার করে অনেকে প্রতিক্রিয়া জানান। একজন ব্যবহারকারী ‘পঞ্চায়েত’ সিরিজের একটি GIF শেয়ার করে লেখেন, “ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষ।”

আসামেও ভূমিকম্প

এর আগে একই দিনে ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটি ভারতীয় সময় ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।