logo

পশ্চিমবঙ্গে আবারও মবের শিকার মমতার তৃণমূল নেতারা

কলকাতা ব্যুরো পশ্চিমবঙ্গ, ভারত
পশ্চিমবঙ্গে আবারও মবের শিকার মমতার তৃণমূল নেতারা
পশ্চিমবঙ্গে মবের শিকার তৃণমূলের দুই নেতা। ছবি: এশিয়া পোস্ট

ভারতের পশ্চিমবঙ্গে আবারও মবের শিকার হয়েছেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূলের দুই নেতা।

রাজ্যটির উত্তরবঙ্গের জেলা উত্তর দিনাজপুর জেলার করণদীঘি এলাকার সাবেক বিধায়ক গৌতম পালের ওপর হামলার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর এলাকায় ফেরেন সাবেক এ তৃণমূল বিধায়ক। এসময় তাকে লক্ষ্য করে একদল নারী ও পুরুষ ডিম ছোঁড়েন। হামলার এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যান।

অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলাতেও হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল। পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি থেকে নামতেই তাঁর ওপর হামলা চালানো হয়। তার শরীরের জামা কাপড় টেনে ছিড়ে ফেলা হয়। এরপর তাঁকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে বিডিও অফিসের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও জুতো দিয়ে মারধর করা হয়।