logo

ইরান-মার্কিন সংঘাতে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ইরান-মার্কিন সংঘাতে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া
শুক্রবার সিউলের চেওং ওয়া দায়ে-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ছবি: দ্য কোরিয়া টাইমস

ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সেনা মোতায়েন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়ার বারালিতে সামরিক মোতায়েনের সম্ভাবনা নিয়ে দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সময়ে জনমত ও রাজনৈতিক চাপ বেড়েছে। এ নিয়ে দেশটিতে বিক্ষ্তা সংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানা গেছে।

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি বলেন, এমন কোনো সামরিক পদক্ষেপে দক্ষিণ কোরিয়া অংশ নেবে না, যা দেশটিকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।

তবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ সুরক্ষায় সরকার ন্যূনতম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালিতে সামরিক মোতায়েনের সম্ভাবনা নিয়ে দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সময়ে জনমত ও রাজনৈতিক চাপ বেড়েছে। এ নিয়ে দেশটিতে বিক্ষোভও হয়েছে।

প্রেসিডেন্ট লির বক্তব্যের মাধ্যমে দক্ষিণ কোরিয়া একদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি সামরিক সম্পৃক্ততা এড়ানোর অবস্থান স্পষ্ট করেছে, অন্যদিকে দেশটির বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছে।