logo

মক্কায় রেড অ্যালার্ট জারি

আনাদোলু এজেন্সি
আনাদোলু এজেন্সি
মক্কায় রেড অ্যালার্ট জারি
মক্কায় ভারী বৃষ্টির মধ্যে ছাতা হাতে ও হুইলচেয়ারে হজযাত্রীদের চলাচল। ছবি: আনাদোলু

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ মক্কায় ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। মক্কার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে এই চরম সতর্কতার কথা জানানো হয়েছে।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) একই বিবৃতি দিয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সাধারণ অধিবাসীদের চরম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে জলমগ্ন এলাকা, নিম্নাঞ্চলের উপত্যকা ও বাঁধের আশপাশ থেকে দূরে থাকার এবং কর্তৃপক্ষের দেওয়া সার্বিক নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

‘রেড অ্যালার্ট’ হলো আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের সতর্কবার্তা। চরম ঝুঁকিপূর্ণ বা অতি বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে এটি জারি করা হয়ে থাকে। সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশজুড়ে আবহাওয়া চরম অস্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত এবং আল-কুনফুধা প্রদেশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তখন প্রবল বাতাসের পাশাপাশি শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকির কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর।

মক্কায় রেড অ্যালার্ট জারি