logo

বাংলাদেশ থেকে পাচারকালে ভারতে উদ্ধার ১১ কেজির বেশি সোনা

কলকাতা ব্যুরো ,পশ্চিমবঙ্গ
বাংলাদেশ থেকে পাচারকালে ভারতে উদ্ধার ১১ কেজির বেশি সোনা
ভারতে উদ্ধার ১১ কেজির বেশি সোনা। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে স্বর্ণ। বাংলাদেশের দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৭ কোটি রুপির বেশি অর্থমূল্যের স্বর্ণ।

Advertisement

বিএসএফ জানায়, রাতের অন্ধকারে কাঁটাতারের উপর দিয়ে কাপড়ের মুড়িয়ে সোনার বার ভারতের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এসময় তল্লাশি চালিয়ে ৮৯টি সোনার বার জব্দ করা হয়। যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতে যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ৩০০ রুপি।

মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তে দ্বিতীয়বার উদ্ধার হলো বিপুল পরিমাণে স্বর্ণ। এর আগে নদীয়া জেলার সীমান্তে উদ্ধার হয় প্রায় ৩২ কোটি রুপির স্বর্ণ।