ভারতে গ্রেপ্তার ৫, বাংলাদেশি দাবি তুলে পরিচয় প্রকাশ

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাজ জেলা হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার চর বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ পুলিশ। গ্রেপ্তাররা হলেন মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম, রুহুল শেখ এবং মনিরুল শেখ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, তারা জানতে পেরেছেন যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন দীর্ঘদিন ধরেই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাস করছিলেন। বাকি তিনজন কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং মালদহ জেলার চাঁচল এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
রঘুনাথগঞ্জ থানা-পুলিশ জানিয়েছে, বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়া তারা কীভাবে ও কার সহযোগিতায় সীমান্ত পার হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্থানীয় ‘হোল্ডিং সেন্টারে’ (ডিটেনশন ক্যাম্প) পাঠানোর প্রস্তুতি চলছে।
