logo

ইরানের ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানের ওপর অর্থনৈতিক চাপ তীব্র করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। ছবি: ইন্টারনেট

ইরানের বিমান চলাচল খাতে সহায়তা করার দায়ে ২৭টি ইরানি বিমান সংস্থাসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সরকার তাদের বিমান চলাচল খাতকে ‘অস্ত্র, জনবল ও অবৈধ পণ্য পরিবহনের’ কাজে ব্যবহার করে থাকে

মন্ত্রণালয় আরও জানায়, ইরান সরকারকে ‘আর্থিক সহায়তা’ বা ‘অর্থনৈতিক লাইফলাইন’ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণের যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছিল, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের যেসব বিমান সংস্থার ওপর আজ নিষেধাজ্ঞা আরোপ করা হলো, সেগুলোর সঙ্গে যারা ব্যবসা করছেন, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। আপনারা বিশ্ব আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন।’