logo

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

এএফপি
এএফপি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান জে ক্লেটন। ছবি: দ্য গার্ডিয়ান

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান, এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান জে ক্লেটন।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক স্মারকলিপিতে তিনি এ উদ্বেগের কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, স্মারকলিপিতে ক্লেটন উল্লেখ করেছেন, মার্কিন কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়ানোর বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র।

অ্যাক্সিওসের প্রথম প্রকাশিত ওই নথিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার পরিকল্পনা বাস্তবায়নে ইরানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে।

তবে এসব পরিকল্পনার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু, সম্ভাব্য হামলার সময় কিংবা গোয়েন্দা তথ্যের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

এই সতর্কবার্তার ফলে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।