logo

নেতানিয়াহুর পরাজয় নিশ্চিত ছিল: ট্রাম্প

টাইমস অব ইসরায়েল
নেতানিয়াহুর পরাজয় নিশ্চিত ছিল: ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: মিডল ইস্ট আই

ইসরায়েলের নেসেট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পরাজয় নিশ্চিত’ ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সমর্থনের কারণে নেতানিয়াহুর এই পরাজয় ঠেকেছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এই দাবি করেন।

ট্রাম্প জানান, তার সমর্থনের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ সম্ভাব্য অচলাবস্থা কিংবা জয়ে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন ঘোষণার পরই এসব ঘটেছে। তিনি শুধু মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, সেটিই চান!’

এদিকে ইসরায়েলের নির্বাচনে প্রায় ৫৫.৪ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৬টি আসনে এগিয়ে রয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে।

নির্বাচনে নেতানিয়াহুপন্থি জোট পেয়েছে ৫৬টি আসন। বিরোধী গাদি আইজেনকোটের জোট পেয়েছে ৪৯টি আসন ও আরব-নেতৃত্বাধীন দলগুলোকে পেয়েছে ১৬টি আসন।