logo

ইরানে শক্তিশালী বিস্ফোরণ

সিনহুয়া
সিনহুয়া
রোয়া নিউজ
রোয়া নিউজ
ইরানে শক্তিশালী বিস্ফোরণ
হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত শহীদ রাজাই বন্দর ডকে ২০২৫ সালের ২৬ এপ্রিলের একটি বিস্ফোরণ। ছবি: এএফপি

ইসলামি শাসনব্যবস্থার পরিবর্তন ও পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেওয়ার অজুহাতে চলমান সংঘাতের মধ্যে গত সেপ্টেম্বরে ইরানে সর্বশেষ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এর প্রায় দুই সপ্তাহের মাথায় দেশটির দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেলো।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।

ফার্সের বরাতে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টি ও কোহেস্তাক এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ শোনার তথ্যটি ইরানি সংবাদ সংস্থাটিকে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিস্ফোরণের প্রকৃত কারণ ও এর ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) শনিবার জানায়, হরমুজ প্রণালি দিয়ে তেল নিয়ে যাওয়ার সময় ইরানের স্থাপন করা নৌ মাইনের সঙ্গে ধাক্কা লেগে তেলবাহী দুটি সুপার ট্যাংকারে আগুন লেগেছে।

আইআরজিসি বলেছে, ট্যাংকারগুলো ইরানের অনুমোদনহীন সামুদ্রিক অঞ্চল দিয়ে চলছিল। ওই সময় এগুলো মাইনের সঙ্গে ধাক্কা খায়। যদিও পশ্চিমা ও আরব দেশগুলো দাবি করে থাকে ইরানি বাহিনী সরাসরি এসব জাহাজে হামলা চালাচ্ছে।

দ্বিতীয় ট্যাংকারটি আগুনে দাউ দাউ করে জ্বলছে উল্লেখ করে বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, ‘এই সুপার ট্যাংকারটিতেও ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ট্যাংকারটি তার নেভিগেশন এবং রাডার বন্ধ করে অবৈধ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় মাইনের সঙ্গে ধাক্কা লাগার পর ট্যাংকারটির ইঞ্জিন রুমে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ট্যাংকারটি ঝলসে যায়।’

গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে ইরানে এই যুদ্ধ শুরু হয়। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। বর্তমানে যুদ্ধটি অষ্টম মাসে গড়িয়েছে এবং নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করার হুমকি তৈরি হয়েছে।