logo

প্যারিসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ৪ শতাধিক আটক

প্যারিসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ৪ শতাধিক আটক
প্যারিসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ফ্রান্সের স্কুলগুলোতে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটসহ শিক্ষাক্ষেত্রে নানা ধরণের সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির হাইস্কুল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে এ আন্দোলনে যুক্ত হয়েছেন অভিভাবক ও শিক্ষকরাও।

মঙ্গলবার রাস্তায় নেমে আসা লাখো শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এসময় বিক্ষোভ দমনে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর ফলে রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা।

মঙ্গলবারের পর বুধবারও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশসহ অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার বিক্ষোভ থেকে ৪৪০ জনকে আটক করা হয়েছে। তবে, তাদের মধ্যে বেশিরভাগই কম বয়সী শিক্ষার্থী বলে জানিয়েছে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে সামাজিক মাধ্যম এক্স পোস্টে বলেছেন, শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে তিনি সহিংসতার ঘটনাগুলোর নিন্দা জানিয়ে সেগুলোকে ‘অসমর্থনযোগ্য’ বলে হুঁশিয়ারি দেন।