logo

জাতিসংঘে কাভারেজ নিয়ে প্রকাশ্যে সিএনএন সাংবাদিককে ট্রাম্পের ভর্ৎসনা

জাতিসংঘে কাভারেজ নিয়ে প্রকাশ্যে সিএনএন সাংবাদিককে ট্রাম্পের ভর্ৎসনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আনাদোলু এজেন্সি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তব্য ও কর্মকাণ্ড কাভার করা নিয়ে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএনসহ তিনটি সংবাদমাধ্যমের হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ ও ব্রিফিং কভার করার অনুমতি বাতিল করেছিল।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথোপকথনের সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে জানতে চাইলে ট্রাম্প তাকে বলেন, তার কাভারেজ করার সেখানে থাকা উচিত নয়। ট্রাম্প উল্লেখ করেন, কলিন্স নাকি তাকে কাভার না করার কথা বলেছিলেন।

জবাবে কলিন্স জানান, জাতিসংঘ নিজস্ব নিয়ম অনুযায়ী সিএনএনকে স্বীকৃতি দিয়েছে এবং ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবালে কলিন্সকে ‘ফেক নিউজ সিএনএনের’ সাংবাদিক হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করেন ট্রাম্প। জাতিসংঘের প্রেসেশন কাভার করার অনুমতি দিয়েছে।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কলিন্সকে ‘ফেক নিউজ সিএনএনের’ সাংবাদিক হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করেন ট্রাম্প। জাতিসংঘের প্রেস সেকশনে সাংবাদিকরা কেন তার কাভারেজ নিয়ে অভিযোগ করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, সংবাদমাধ্যমগুলো তাঁর প্রেসিডেন্সির প্রতি এক ধরনের ‘আসক্তিতে’ ভুগছে। একই পোস্টে তিনি কয়েকজন সংবাদকর্মীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

এই বিরোধের পটভূমিতে রয়েছে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত। সিএনএন, পলিটিকো এবং এমএস নাউয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসের ব্রিফিংয়ে অংশ নেওয়া এবং হোয়াইট হাউস কমপ্লেক্সের ভেতরে কাজ করার অনুমতি বাতিল করা হয়েছে।

ওই সংবাদমাধ্যমগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছে। ফলে নির্বাহী ক্ষমতা, সংবাদমাধ্যমের প্রবেশাধিকার এবং যুক্তরাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আইনি বিরোধ অব্যাহত রয়েছে।