logo

ভাড়া বাসায় মুখোশ পরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আনন্দবাজার
আনন্দবাজার
ভাড়া বাসায় মুখোশ পরে তরুণীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

বন্দুকের মুখে ২৬ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে ধরতে গেলে পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান ওই যুবক। পরে পুলিশের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনারেট এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভুবনেশ্বরে তরুণীর ভাড়া করা একটি ফ্ল্যাটে ঢুকে বন্দুক তাক করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় অভিযুক্ত মুখোশ পরেছিলেন বলে পুলিশকে জানান ওই তরুণী।

অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। শনিবার গোপন সূত্রে তার অবস্থান জানতে পারে পুলিশ।

ভুবনেশ্বরের ডিসিপি সরভানা বিবেক এম বলেন, অভিযুক্ত মোটরসাইকেলে কোথাও যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে তিনি ধারালো অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।

পুলিশ জানায়, আত্মরক্ষার জন্য এবং অভিযুক্তকে প্রতিহত করতে গুলি চালানো হয়। এতে তার ডান পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ডিসিপি সরভানা বিবেক এম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত গত কয়েক বছর ধরে ভুবনেশ্বরে বসবাস করছিলেন। তবে অভিযোগকারী তরুণী তাকে আগে থেকে চিনতেন না।