logo

উত্তাল দিল্লি/দুপুরের মধ্যে ৫০ হাজারের বেশি আন্দোলনকারী ও নেতা আটক

দুপুরের মধ্যে ৫০ হাজারের বেশি আন্দোলনকারী ও নেতা আটক
দিল্লিতে ৫০ হাজারের বেশি আন্দোলনকারী আটক। ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। আন্দোলন দমাতে শনিবার (১০ অক্টোবর, ২০২৬) দুপুর ২টা নাগাদ দিল্লিজুড়ে অন্তত ৫০ হাজারের বেশি আন্দোলনকারী ও হাইপ্রোফাইল নেতাকে আটক করা হয়েছে।

আটককৃতদের প্রাথমিকভাবে রাখার জন্য দিল্লির ছত্রশাল স্টেডিয়ামসহ বেশ কয়েকটি নির্দিষ্ট স্থানকে অস্থায়ী আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মূল প্রতিবাদের স্থান যন্তর মন্তর এবং লুটিয়েন্স জোনের চারপাশের রাস্তাগুলো সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

এখন পর্যন্ত শীর্ষ নেতাদের মধ্যে আটক হয়েছেন, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। লোধি এস্টেটে নিজের বাসভবনের বাইরে থেকে তাকে আটক করা হয়। এছাড় গুরুগ্রামের সেক্টর ৫৬-এর একটি ফ্ল্যাট থেকে যৌথ অভিযানে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করেছে পুলিশ। চলমান আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দীপকে আন্দোলনের আগেই বিমানবন্দর বা এর আশপাশ থেকে আটক করা হয়।

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

এছাড়া আটক অন্যান্য রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন, আপ নেতা গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং, মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী এবং CPI(M)-এর বেশ কিছু স্থানীয় নেতা।

পুলিশের হাতে গ্রেফতার পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দিল্লির সাবেক মূখ্যমন্ত্রী কেজরিওয়াল। ছবি: এশিয়া পোস্ট কোলাজ
পুলিশের হাতে গ্রেফতার পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও দিল্লির সাবেক মূখ্যমন্ত্রী কেজরিওয়াল। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

এদিকে যন্তর মন্তরে প্রবেশাধিকার না পেয়ে ছাত্র সংগঠন আইসা (AISA)-র কর্মীরা দিল্লি হাট (Dilli Haat) এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের সংবাদ সংগ্রহে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহের সময় নবভারত টাইমস, স্ক্রল ডট ইন (Scroll.in) ও নিউজলন্ড্রি (Newslaundry)-র বেশ কয়েকজন সংবাদকর্মীকে সাময়িকভাবে আটক করার পর ছেড়ে দেওয়া হয়। এছাড়া আইডি কার্ড না থাকায় খান মার্কেট ও নিজামুদ্দিন এলাকার অনেক দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ও পথচারীকে পুলিশ আটকে দেয় এবং কর্মস্থলে প্রবেশ করতে দেয়নি।

আইনি প্রতিক্রিয়া ও অন্যান্য রাজ্যের ঘটনা

শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত আইনজীবী ও নারী আইনজীবীদের ওপর পুলিশি বলপ্রয়োগ ও আটকের তীব্র নিন্দা জানিয়ে প্রধান বিচারপতির জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। অন্যদিকে, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার নির্দেশে এই আন্দোলন সম্পর্কিত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ৫০টিরও বেশি সোশ্যাল মিডিয়া পোস্ট ও অ্যাকাউন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসির পদত্যাগ দাবিতে অবরুদ্ধ দিল্লি, ২৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ

অভিযান চলছে দিল্লির বাইরেও। দিল্লির প্রতিবাদের সমর্থনে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে মিছিল করার সময় আইসা (AISA)-র অন্তত ৫০ জন শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় পুলিশ। চণ্ডীগড় ও চেন্নাইতেও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ ও আটকের খবর পাওয়া গেছে।

দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় নেতারা আটক

এদিকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকের ৮৫ বছর বয়সি দাদি সাবিত্রীবাই শঙ্কররাও দীপকে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন; তবে অভিজিৎ নিজেই পুলিশি হেফাজতে থাকায় পরিবারের অন্যরা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছেন। পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল হওয়ায় প্রশাসন পুরো রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে।